🕋
الفاتحة
(১) আল-ফাতিহা
৭
১ ⋮
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿١﴾
তাইসিরুল কুরআন (আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।
২ ⋮
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾
তাইসিরুল কুরআন যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।
৩ ⋮
الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿٣﴾
তাইসিরুল কুরআন যিনি পরম করুণাময় অতি দয়ালু।
৪ ⋮
مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾
তাইসিরুল কুরআন যিনি প্রতিফল দিবসের মালিক।
৫ ⋮
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾
তাইসিরুল কুরআন আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৬ ⋮
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾
তাইসিরুল কুরআন আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর।
৭ ⋮
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
তাইসিরুল কুরআন তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। তাদের পথ, যারা গযবপ্রাপ্ত (ইয়াহূদী) ও পথভ্রষ্ট (খ্রিস্টান) নয়।