বিষয়ভিত্তিক কুরআন > মুসলিম জামা'আতের কর্মীদের জন্য সান্ত্বনা
আল্লাহর ফেরেশতারা তাদের সান্ত্বনা দেয়:
হা-মীম আস-সাজদা, ৪১:৩০ ⋮
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ ﴿٣٠﴾
যারা বলে- আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর (সে কথার উপর) সুদৃঢ় থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যার ওয়া‘দা তোমাদেরকে দেয়া হয়েছে। [তাইসিরুল কুরআন]
হা-মীম আস-সাজদা, ৪১:৩১ ⋮
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ ﴿٣١﴾
পার্থিব জীবনে আর আখিরাতে আমরাই তোমাদের সঙ্গী-সাথী। আর সেখানে (অর্থাৎ জান্নাতে) তোমাদের জন্য তোমাদের মন যা চায় তা-ই আছে; তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা কর, তোমাদের জন্য সেখানে তা-ই আছে [তাইসিরুল কুরআন]
হা-মীম আস-সাজদা, ৪১:৩২ ⋮
نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ ﴿٣٢﴾
পরম ক্ষমাশীল, পরম দয়ালু (আল্লাহ)’র পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে। [তাইসিরুল কুরআন]
আজ হোক বা কাল হোক বিরোধীরা ধ্বংস হবেই:
আয-যুখরুফ, ৪৩:৪১ ⋮
فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُمْ مُنْتَقِمُونَ ﴿٤١﴾
আমি যদি তোমাকে (দুনিয়া থেকে) নিয়েও যাই, তবু আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। [তাইসিরুল কুরআন]
আয-যুখরুফ, ৪৩:৪২ ⋮
أَوْ نُرِيَنَّكَ الَّذِي وَعَدْنَاهُمْ فَإِنَّا عَلَيْهِمْ مُقْتَدِرُونَ ﴿٤٢﴾
অথবা আমি তাদেরকে যে ‘আযাবের ও‘য়াদা দিয়েছি তা যদি তোমাকে দেখিয়ে দেই (আমার পক্ষে সবই সম্ভব), কারণ তাদের উপর আমার পূর্ণ ক্ষমতা আছে। [তাইসিরুল কুরআন]
আবু লাহাব ও তার স্ত্রী ধ্বংস হয়েছে:
কোনো আয়াত নেই।
অতীতের লোকেরাও ধ্বংস হয়েছে:
আল-বুরুজ, ৮৫:৪ ⋮
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾
ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা [তাইসিরুল কুরআন]
আল-বুরুজ, ৮৫:৫ ⋮
النَّارِ ذَاتِ الْوَقُودِ ﴿٥﴾
(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল, [তাইসিরুল কুরআন]
আল-বুরুজ, ৮৫:৬ ⋮
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ﴿٦﴾
যখন তারা গর্তের কিনারায় বসে ছিল [তাইসিরুল কুরআন]
আল-বুরুজ, ৮৫:৭ ⋮
وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ ﴿٧﴾
আর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল [তাইসিরুল কুরআন]
আল-বুরুজ, ৮৫:৮ ⋮
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ ﴿٨﴾
তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। [তাইসিরুল কুরআন]
বিরোধীদেরকে একটু সুযোগ দেয়া হচ্ছে:
আত-তারিক, ৮৬:১৫ ⋮
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ﴿١٥﴾
এবং তারা (সত্যের বিরুদ্ধে) ষড়যন্ত্র করছে, [তাইসিরুল কুরআন]
আত-তারিক, ৮৬:১৬ ⋮
وَأَكِيدُ كَيْدًا ﴿١٦﴾
আর আমিও (তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভন্ডুল করার) কৌশল করছি। [তাইসিরুল কুরআন]
আত-তারিক, ৮৬:১৭ ⋮
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا ﴿١٧﴾
কাজেই (এই ষড়যন্ত্রকারী) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও। [তাইসিরুল কুরআন]
যারা মুসলিমদেরকে নির্যাতন করেছে তারা রেহাই পাবে না:
আল-বুরুজ, ৮৫:১০ ⋮
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ ﴿١٠﴾
যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা। [তাইসিরুল কুরআন]
দুঃখের পরে সুখ আসবেই:
আল-ইনশিরাহ, ৯৪:৫ ⋮
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ﴿٥﴾
কষ্টের সাথেই স্বস্তি আছে, [তাইসিরুল কুরআন]
আল-ইনশিরাহ, ৯৪:৬ ⋮
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ﴿٦﴾
নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। [তাইসিরুল কুরআন]
আল্লাহ দ্বীনকে বিজয় দান করবেনই:
আল-মুজাদালা, ৫৮:২১ ⋮
كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ ﴿٢١﴾
আল্লাহ লিখে দিয়েছেন যে, অবশ্য অবশ্যই আমি ও আমার রসূলগণ বিজয়ী থাকব। আল্লাহ মহা শক্তিমান ও পরাক্রমশালী। [তাইসিরুল কুরআন]
আস-সাফ, ৬১:৮ ⋮
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ ﴿٨﴾
তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পরিপূর্ণ করবেনই যদিও কাফিররা (তা) অপছন্দ করে। [তাইসিরুল কুরআন]
আল্লাহ সত্য দিয়ে মিথ্যাকে ধ্বংস করেন:
আল-আম্বিয়া, ২১:১৮ ⋮
بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ ﴿١٨﴾
বরং আমি সত্যকে মিথ্যের উপর নিক্ষেপ করি, অতঃপর তা মিথ্যের মস্তক চূর্ণ-বিচূর্ণ করে দেয়, তৎক্ষণাৎ মিথ্যে নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা (আল্লাহ সম্পর্কে অযথা বহু মিথ্যে কথা বানিয়ে নিয়ে) যা বলছ এ কারণে তোমাদের জন্য দুর্ভোগ। [তাইসিরুল কুরআন]
সত্যের বিজয় হবেই:
আল-ইসরা, ১৭:৮১ ⋮
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا ﴿٨١﴾
বল, ‘সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই।’ [তাইসিরুল কুরআন]
সাবা, ৩৪:৪৯ ⋮
قُلْ جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ ﴿٤٩﴾
বল- সত্য এসে গেছে, আর মিথ্যের নতুন করে আবির্ভাবও ঘটবে না, আর তার পুনরাবৃত্তিও হবে না। [তাইসিরুল কুরআন]
সম্ভবত আল্লাহ (মুসলিমদের জন্য) বিজয় নিয়ে আসবেন অথবা তাঁর পক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশ প্রদান করবেন।
আল-মায়েদা, ৫:৫২ ⋮
فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَى أَنْ تُصِيبَنَا دَائِرَةٌ فَعَسَى اللَّهُ أَنْ يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِنْ عِنْدِهِ فَيُصْبِحُوا عَلَى مَا أَسَرُّوا فِي أَنْفُسِهِمْ نَادِمِينَ ﴿٥٢﴾
যাদের অন্তরে ব্যাধি আছে তুমি তাদেরকে দেখবে তারা তাদের (অর্থাৎ ইয়াহূদী, নাসারা মুশরিকদের) দৌড়ে গিয়ে বলবে, আমাদের ভয় হয় আমরা বিপদের চক্করে পড়ে না যাই। হয়তো আল্লাহ বিজয় দান করবেন কিংবা নিজের পক্ষ হতে এমন কিছু দিবেন যাতে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছিল তার কারণে লজ্জিত হবে। [তাইসিরুল কুরআন]
এবং একটি আসন্ন বিজয়।
আস-সাফ, ৬১:১৩ ⋮
وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ ﴿١٣﴾
আর অন্য আরেকটিও (তিনি তোমাদেরকে দিবেন) যা তোমরা পছন্দ কর (আর তা হল) আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। (হে নবী!) ঈমানদার লোকেদেরকে তুমি সুসংবাদ দাও। [তাইসিরুল কুরআন]