বিষয়ভিত্তিক কুরআন > মক্কা বিজয়
মক্কা বিজয়ের পর লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করে:
আন-নাসর, ১১০:১ ⋮
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ﴿١﴾
যখন আসবে আল্লাহর সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়, [তাইসিরুল কুরআন]
আন-নাসর, ১১০:২ ⋮
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ﴿٢﴾
আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে, [তাইসিরুল কুরআন]
আন-নাসর, ১১০:৩ ⋮
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ﴿٣﴾
তখন তুমি (শুকরিয়া আদায়ের উদ্দেশে) তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিনি বড়ই তাওবা কবূলকারী। [তাইসিরুল কুরআন]