বিষয়ভিত্তিক কুরআন > খন্দক বা আহযাবের যুদ্ধ
শত্রু বাহিনী মদিনাকে পুরোপুরিভাবে ঘেরাও করে ফেলে:
আল-আহযাব, ৩৩:১০ ⋮
إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَ ﴿١٠﴾
তারা যখন তোমাদের কাছে এসেছিল তোমাদের উপর থেকে আর তোমাদের নীচের দিক থেকে, তখন তোমাদের চক্ষু হয়েছিল বিস্ফোরিত আর প্রাণ হয়েছিল কণ্ঠাগত; আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম (খারাপ) ধারণা পোষণ করতে শুরু করেছিলে। [তাইসিরুল কুরআন]
মুসলিমরা চরম বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়:
আল-আহযাব, ৩৩:১১ ⋮
هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا ﴿١١﴾
সে সময় মু’মিনগণকে পরীক্ষা করা হয়েছিল আর তাদেরকে ভীষণ কম্পনে প্রকম্পিত করা হয়েছিল। [তাইসিরুল কুরআন]