বিষয়ভিত্তিক কুরআন > মুহাম্মাদ (সাঃ) মা এর মে'রাজ

আল্লাহ মুহাম্মাদকে মে'রাজ করিয়েছেন:

আল-ইসরা, ১৭:১
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ ﴿١﴾
পবিত্র ও মহীয়ান তিনি যিনি তাঁর বান্দাহকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি কল্যাণময় করেছি। তাকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। [তাইসিরুল কুরআন]

তিনি আল্লাহর বড় বড় নিদর্শনসমূহ দেখেছেন:

আন-নাজম, ৫৩:১৭
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى ﴿١٧﴾
(নবীর) দৃষ্টি ভ্রমও ঘটেনি, সীমা ছাড়িয়েও যায়নি। [তাইসিরুল কুরআন]
আন-নাজম, ৫৩:১৮
لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى ﴿١٨﴾
সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল। [তাইসিরুল কুরআন]

সিদরাতুল মুন্তাহাকে এক বর্ণনাতীত ও মহিমাময় আচ্ছাদন আবৃত করে রেখেছিল।

আন-নাজম, ৫৩:১৬
إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى ﴿١٦﴾
যখন গাছটি যা দিয়ে ঢেকে থাকার তা দিয়ে ঢাকা ছিল, (যার বর্ণনা মানুষের বোধগম্য নয়) [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px