বিষয়ভিত্তিক কুরআন > ১৯. ইলয়াস (আঃ)
ইলয়াস (আঃ) ছিলেন নবীগণের মধ্যে একজন:
আস-সাফফাত, ৩৭:১২৩ ⋮
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ ﴿١٢٣﴾
ইলিয়াসও ছিল অবশ্যই রসূলদের একজন। [তাইসিরুল কুরআন]
তিনি ছিলেন সৎ বান্দা:
আল-আন'আম, ৬:৮৫ ⋮
وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ ﴿٨٥﴾
আর যাকারিয়া, ইয়াহইয়া, ‘ঈসা ও ইলিয়াস- এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:১৩২ ⋮
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ ﴿١٣٢﴾
সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তুর্ভুক্ত। [তাইসিরুল কুরআন]
তিনি জাতিকে আল্লাহর ভয় দেখালেন:
আস-সাফফাত, ৩৭:১২৪ ⋮
إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾
স্মরণ কর, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? [তাইসিরুল কুরআন]
বা'আল মূর্তির পূজা করতে নিষেধ করলেন:
আস-সাফফাত, ৩৭:১২৫ ⋮
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ ﴿١٢٥﴾
‘তোমরা কি বা‘য়ালকে ডাক, আর পরিত্যাগ কর সর্বোত্তম সৃষ্টিকারী [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:১২৬ ⋮
اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ ﴿١٢٦﴾
আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক। [তাইসিরুল কুরআন]
কিন্তু জাতির লোকেরা তাঁর কথা অস্বীকার করল:
আস-সাফফাত, ৩৭:১২৭ ⋮
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ ﴿١٢٧﴾
কিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, কাজেই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) হাজির করা হবে। [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:১২৮ ⋮
إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ ﴿١٢٨﴾
কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়। [তাইসিরুল কুরআন]
ইলয়াস (আঃ) এর প্রতি সালাম:
আস-সাফফাত, ৩৭:১৩০ ⋮
سَلَامٌ عَلَى إِلْيَاسِينَ ﴿١٣٠﴾
ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক। [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:১৩১ ⋮
إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ﴿١٣١﴾
এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। [তাইসিরুল কুরআন]