বিষয়ভিত্তিক কুরআন > ৩. ইদ্রীস (আঃ)

ইদ্রীস (আঃ) ছিলেন একজন সৎ নবী:

মারইয়াম, ১৯:৫৬
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا ﴿٥٦﴾
এ কিতাবে উল্লেখিত ইদরীসের কথা স্মরণ কর, সে ছিল সত্যনিষ্ঠ, একজন নবী। [তাইসিরুল কুরআন]

তিনি ধৈর্যশীল নবী ছিলেন:

আল-আম্বিয়া, ২১:৮৫
وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ كُلٌّ مِنَ الصَّابِرِينَ ﴿٨٥﴾
স্মরণ কর ইসমা‘ঈল, ইদরীস ও জুল-কিফল এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। [তাইসিরুল কুরআন]

আল্লাহ তাকে উচ্চমর্যাদা দান করেছিলেন:

মারইয়াম, ১৯:৫৭
وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا ﴿٥٧﴾
আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px