বিষয়ভিত্তিক কুরআন > জাহান্নামের পানীয়

حَمِيدٌ )হামীম) ফুটন্ত পানি:

মুহাম্মাদ, ৪৭:১৫
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ ﴿١٥﴾
মুত্তাক্বীদেরকে যে জান্নাতের ও‘য়াদা দেয়া হয়েছে তার উপমা হলঃ তাতে আছে নির্মল পানির ঝর্ণা, আর আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তণীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী আর পরিশোধিত মধুর নদী। তাদের জন্য সেখানে আছে সব রকম ফলমূল আর তাদের প্রতিপালকের নিকট হতে ক্ষমা। (এরা কি) তাদের মত যারা চিরকাল থাকবে জাহান্নামে যাদেরকে পান করতে দেয়া হবে গরম পানীয় যা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে? [তাইসিরুল কুরআন]
আল-গাশিয়া, ৮৮:৫
تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ ﴿٥﴾
টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। [তাইসিরুল কুরআন]

ওঁত্র ( গাস্সাক) পুঁজ ও ক্ষত নিঃসৃত স্রাব:

আন-নাবা, ৭৮:২৪
لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤﴾
সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না [তাইসিরুল কুরআন]
আন-নাবা, ৭৮:২৫
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا ﴿٢٥﴾
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া; [তাইসিরুল কুরআন]

مَا الْمُهْلِ )মাউন কাল মুহূল) গলিত ধাতুর ন্যায় পানি:

আল-কাহফ, ১৮:২৯
وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا ﴿٢٩﴾
আর বলে দাও, ‘সত্য এসেছে তোমাদের রব্বের নিকট হতে, কাজেই যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে সত্যকে অস্বীকার করুক।’ আমি (অস্বীকারকারী) যালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে। তারা পানীয় চাইলে তাদেরকে গলিত শিশার ন্যায় পানি দেয়া হবে যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে, কতই না নিকৃষ্ট পানীয়! আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল! [তাইসিরুল কুরআন]

مَاءٌ صَدِيدٌ )মাউন ছাদীদ) পুঁজ নিঃসৃত পানি:

ইবরাহীম, ১৪:১৬
مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ ﴿١٦﴾
এদের জন্য পরবর্তীতে আছে জাহান্নাম, আর এদেরকে পান করানো হবে গলিত পুঁজ। [তাইসিরুল কুরআন]
ইবরাহীম, ১৪:১৭
يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ ﴿١٧﴾
সে তা খুব কষ্ট করে গিলতে চেষ্টা করবে, আর খুব কমই গিলতে পারবে। মৃত্যু যন্ত্রণা তার কাছে চতুর্দিক থেকে আসবে কিন্তু সে মরবে না, এরপর তার জন্য থাকবে এক কঠিন ‘আযাব। [তাইসিরুল কুরআন]

অতঃপর যাক্কুম ভক্ষণের পর জাহান্নামীদের জন্য ফুটন্ত পানির একটি মিশ্রণ থাকবে।

আস-সাফফাত, ৩৭:৬৭
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِنْ حَمِيمٍ ﴿٦٧﴾
এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির (পূঁজ সম্বলিত) মিশ্রণ। [তাইসিরুল কুরআন]

সীমালঙ্ঘনকারীদের জন্য শাস্তি হিসেবে রয়েছে ফুটন্ত পানি।

সোয়াদ, ৩৮:৫৭
هَذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقٌ ﴿٥٧﴾
সত্য বটে, এসব (আল্লাহদ্রোহীদের জন্য), কাজেই সেখানে তারা পান করুক ফুটন্ত পানি ও রক্ত পুঁজ। [তাইসিরুল কুরআন]

এবং সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে দুর্গন্ধময় পূঁজ।

সোয়াদ, ৩৮:৫৭
هَذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقٌ ﴿٥٧﴾
সত্য বটে, এসব (আল্লাহদ্রোহীদের জন্য), কাজেই সেখানে তারা পান করুক ফুটন্ত পানি ও রক্ত পুঁজ। [তাইসিরুল কুরআন]

এবং জাহান্নামীরা থাকবে প্রচণ্ড উত্তপ্ত পানির মধ্যে।

আল-ওয়াকিয়া, ৫৬:৪২
فِي سَمُومٍ وَحَمِيمٍ ﴿٤٢﴾
(তারা থাকবে) অত্যধিক গরম হাওয়া, ফুটন্ত পানি [তাইসিরুল কুরআন]

অতঃপর পথভ্রষ্ট অস্বীকারকারীরা যাক্কুম বৃক্ষের ফল ভক্ষণের উপর ফুটন্ত পানি পান করবে।

আল-ওয়াকিয়া, ৫৬:৫৪
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ ﴿٥٤﴾
আর তার উপর পান করবে ফুটন্ত পানি, [তাইসিরুল কুরআন]

জাহান্নামীরা চিরতৃষ্ণার্ত উটের মতো (ফুটন্ত পানি) পান করবে।

আল-ওয়াকিয়া, ৫৬:৫৫
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ ﴿٥٥﴾
আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px