বিষয়ভিত্তিক কুরআন > জাহান্নামের খাদ্য

স্য (যাক্কুম):

আদ-দুখান, ৪৪:৪৩
إِنَّ شَجَرَةَ الزَّقُّومِ ﴿٤٣﴾
নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে) [তাইসিরুল কুরআন]
আদ-দুখান, ৪৪:৪৪
طَعَامُ الْأَثِيمِ ﴿٤٤﴾
পাপীর খাদ্য [তাইসিরুল কুরআন]
আদ-দুখান, ৪৪:৪৫
كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ﴿٤٥﴾
গলিত তামার মত পেটে ফুটতে থাকবে। [তাইসিরুল কুরআন]
আদ-দুখান, ৪৪:৪৬
كَغَلْيِ الْحَمِيمِ ﴿٤٦﴾
ফুটন্ত পানির মত, [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:৫১
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ ﴿٥١﴾
তখন হে গুমরাহ (সত্য) প্রত্যাখ্যানকারীরা! [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:৫২
لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ ﴿٥٢﴾
তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে, [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:৫৩
فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ﴿٥٣﴾
তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে, [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:৬৪
إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ ﴿٦٤﴾
এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়। [তাইসিরুল কুরআন]

যারী( :

আল-গাশিয়া, ৮৮:৬
لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ ﴿٦﴾
কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না। [তাইসিরুল কুরআন]
আল-গাশিয়া, ৮৮:৭
لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ ﴿٧﴾
যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না। [তাইসিরুল কুরআন]

غِسْلِين )গিসলিন( :

আল-হাক্কাহ, ৬৯:৩৫
فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ ﴿٣٥﴾
কাজেই আজ এখানে তার কোন বন্ধু নেই, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:৩৬
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ ﴿٣٦﴾
ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:৩৭
لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ ﴿٣٧﴾
যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না। [তাইসিরুল কুরআন]

এসব খাদ্য গলায় আটকে যাবে:

আল-মুযযাম্মিল, ৭৩:১২
إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا ﴿١٢﴾
আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন, [তাইসিরুল কুরআন]
আল-মুযযাম্মিল, ৭৩:১৩
وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا ﴿١٣﴾
আর গলায় আটকে যায় এমন খাবার আর মর্মান্তিক শাস্তি। [তাইসিরুল কুরআন]

যাক্কুম গাছের ফল যেন শয়তানদের মাথার মতো।

আস-সাফফাত, ৩৭:৬৫
طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ ﴿٦٥﴾
এর চূড়াগুলো যেন শয়ত্বানের মাথা (অর্থাৎ দেখতে খুবই খারাপ।) [তাইসিরুল কুরআন]

নিশ্চয়ই জাহান্নামীরা যাক্কুম গাছ থেকে ভক্ষণ করবে।

আস-সাফফাত, ৩৭:৬৬
فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ﴿٦٦﴾
জাহান্নামের অধিবাসীরা তাত্থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে। [তাইসিরুল কুরআন]

অতঃপর জাহান্নামীরা যাক্কুম দ্বারা তাদের পেটগুলো পূর্ণ করবে।

আস-সাফফাত, ৩৭:৬৬
فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ﴿٦٦﴾
জাহান্নামের অধিবাসীরা তাত্থেকে খাবে আর তা দিয়ে পেট পূর্ণ করবে। [তাইসিরুল কুরআন]

প্রতিদান দিবসে পথভ্রষ্ট অস্বীকারকারীদের আপ্যায়ন হবে যাক্কুম বৃক্ষ ও ফুটন্ত পানি।

আল-ওয়াকিয়া, ৫৬:৫৬
هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ ﴿٥٦﴾
প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px