বিষয়ভিত্তিক কুরআন > জাহান্নামের গরম পানি ও পোশাক
মাথায় গরম পানি ঢালা হবে:
আদ-দুখান, ৪৪:৪৭ ⋮
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ ﴿٤٧﴾
(বলা হবে) ওকে ধর, আর ওকে টেনে নিয়ে যাও জাহান্নামের আগুনের মাঝখানে। [তাইসিরুল কুরআন]
আদ-দুখান, ৪৪:৪৮ ⋮
ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ ﴿٤٨﴾
অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে ‘আযাব দাও। [তাইসিরুল কুরআন]
আল-হজ্জ, ২২:১৯ ⋮
هَذَانَ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِنْ نَارٍ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ ﴿١٩﴾
এরা বিবাদের দু’টি পক্ষ, (মু’মিনরা একটি পক্ষ, আর সমস্ত কাফিররা আরেকটি পক্ষ) এরা এদের প্রতিপালক সম্বন্ধে বাদানুবাদ করে, অতঃপর যারা (তাদের প্রতিপালককে) অস্বীকার করে, তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি। [তাইসিরুল কুরআন]
আল-হজ্জ, ২২:২০ ⋮
يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ ﴿٢٠﴾
যা দিয়ে তাদের পেটে যা আছে তা ও তাদের চামড়া গলিয়ে দেয়া হবে। [তাইসিরুল কুরআন]
এটা তাদের আলকাতরার পোশাক পরানো হবে:
ইবরাহীম, ১৪:৫০ ⋮
سَرَابِيلُهُمْ مِنْ قَطِرَانٍ وَتَغْشَى وُجُوهَهُمُ النَّارُ ﴿٥٠﴾
তাদের পোশাক হবে আলকাতরার আর আগুন তাদের মুখমন্ডল আচ্ছন্ন করবে। [তাইসিরুল কুরআন]
( আগুনের পোশাক পরানো হবে: