বিষয়ভিত্তিক কুরআন > জাহান্নামের ফেরেশতা

জাহান্নামে রয়েছে ফেরেশতা।

আল-মুদ্দাসসির, ৭৪:৩০
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ ﴿٣٠﴾
সেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা। [তাইসিরুল কুরআন]

ফেরেশতাদের একজন মালিক:

আয-যুখরুফ, ৪৩:৭৭
وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ ﴿٧٧﴾
তারা চীৎকার ক’রে বলবে- হে ‘মালেক (জাহান্নামের দাড়োয়ান)! তোমার প্রতিপালক যেন আমাদের দফারফা ক’রে দেন। সে জওয়াব দিবে- ‘তোমরা (এ অবস্থাতেই পড়ে) থাকবে’। [তাইসিরুল কুরআন]

একজন খাযিন: জাহান্নামীরা খাযিন ফেরেশতাকে

গাফির, ৪০:৪৯
وَقَالَ الَّذِينَ فِي النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِنَ الْعَذَابِ ﴿٤٩﴾
আগুনের বাসিন্দারা জাহান্নামের রক্ষীদের বলবে- তোমাদের প্রতিপালকের নিকট দু‘আ কর, তিনি যেন আমাদের থেকে একদিনের শাস্তি কমিয়ে দেন। [তাইসিরুল কুরআন]

জাহান্নামের ফেরেশতাদের বৈশিষ্ট্য।

আত-তাহরীম, ৬৬:৬
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ﴿٦﴾
হে মু’মিনগণ! তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে মোতায়েন আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাব ফেরেশতা। আল্লাহ যা আদেশ করেন, তা তারা অমান্য করে না, আর তারা তাই করে, তাদেরকে যা করার জন্য আদেশ দেয়া হয়। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px