বিষয়ভিত্তিক কুরআন > জান্নাতের সেবক

জান্নাতীদের সেবায় খাদিম নিয়োজিত থাকবে:

আল-ওয়াকিয়া, ৫৬:১৭
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ ﴿١٧﴾
তাদের চারপাশে ঘুর ঘুর করবে (সেবায় নিয়োজিত) চির কিশোররা। [তাইসিরুল কুরআন]

তাদেরকে মুক্তার মতো দেখাবে:

আত-তূর, ৫২:২৪
وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ ﴿٢٤﴾
তাদের চতুর্দিকে ঘুর ঘুর ক’রে তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা (যারা এতই সুন্দর) যেন সযত্নে লুকিয়ে রাখা মণিমুক্তা। [তাইসিরুল কুরআন]
আল-ইনসান, ৭৬:১৯
وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا ﴿١٩﴾
ঘুরে ঘুরে তাদের সেবাদান কার্যে নিয়োজিত থাকবে চিরকিশোরগণ। তুমি যখন তাদেরকে দেখবে, তুমি মনে করবে, তারা যেন ছড়ানো মুক্তা। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px