বিষয়ভিত্তিক কুরআন > জান্নাতের আসন ও বিছানা

জান্নাতের আসন হবে সোনার তৈরি:

আল-ওয়াকিয়া, ৫৬:১৫
عَلَى سُرُرٍ مَوْضُونَةٍ ﴿١٥﴾
(তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে, [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:১৬
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ ﴿١٦﴾
তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে। [তাইসিরুল কুরআন]

আসনগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকবে:

আত-তূর, ৫২:২০
مُتَّكِئِينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ ﴿٢٠﴾
তারা সারিবদ্ধভাবে সাজানো আসনে হেলান দিয়ে বসবে, আর আমি তাদের বিয়ে দিয়ে দেব সুন্দর বড় বড় উজ্জ্বল চক্ষু বিশিষ্টা কুমারীদের সঙ্গে। [তাইসিরুল কুরআন]
ইয়াসীন, ৩৬:৫৫
إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ ﴿٥٥﴾
সে দিন জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে। [তাইসিরুল কুরআন]
ইয়াসীন, ৩৬:৫৬
هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ ﴿٥٦﴾
তারা আর তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায়, উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসবে। [তাইসিরুল কুরআন]

জান্নাতে উঁচু মানের বিছানা থাকবে:

আল-গাশিয়া, ৮৮:১৩
فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ ﴿١٣﴾
সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন, [তাইসিরুল কুরআন]
আর-রাহমান, ৫৫:৫৪
مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ ﴿٥٤﴾
তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরু রেশমের। দু’বাগানের ফল হবে নিকটবর্তী (জান্নাতীদের নাগালের মধ্যে)। [তাইসিরুল কুরআন]

বিছানার কাপড় হবে সবুজ, সুন্দর এবং নকশী করা:

আর-রাহমান, ৫৫:৭৭
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿٧٧﴾
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে? [তাইসিরুল কুরআন]
আর-রাহমান, ৫৫:৭৮
تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ ﴿٧٨﴾
মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়। [তাইসিরুল কুরআন]

জান্নাতিরা সুসজ্জিত আসনে আসীন থাকবেন।

আস-সাফফাত, ৩৭:৪৪
عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ ﴿٤٤﴾
উচ্চাসনে মুখোমুখী হয়ে [তাইসিরুল কুরআন]

আল্লাহভীরুগণ এক সত্যনিষ্ঠ ও মর্যাদাপূর্ণ আসনে সমাসীন হবেন।

আল-কামার, ৫৪:৫৫
فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ ﴿٥٥﴾
প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে। [তাইসিরুল কুরআন]

জান্নাতবাসীরা সবুজ রঙের তাকিয়ায় হেলান দিয়ে থাকবেন।

আর-রাহমান, ৫৫:৭৬
مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ ﴿٧٦﴾
তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে, [তাইসিরুল কুরআন]

জান্নাতবাসীরা সুন্দর ও উৎকৃষ্ট কার্পেটের উপর আসীন থাকবেন।

আর-রাহমান, ৫৫:৭৬
مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ ﴿٧٦﴾
তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে, [তাইসিরুল কুরআন]

জান্নাতের অধিবাসীদের জন্য থাকবে সুউচ্চ শয্যাসমূহ।

আল-ওয়াকিয়া, ৫৬:৩৪
وَفُرُشٍ مَرْفُوعَةٍ ﴿٣٤﴾
আর উঁচু উঁচু বিছানায়। [তাইসিরুল কুরআন]

জান্নাতে সারি সারি বালিশ সাজানো থাকবে।

আল-গাশিয়া, ৮৮:১৫
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ ﴿١٥﴾
সারি সারি বালিশ, [তাইসিরুল কুরআন]

জান্নাতে থাকবে বিছানো মূল্যবান গালিচা।

আল-গাশিয়া, ৮৮:১৬
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ ﴿١٦﴾
আর থাকবে মখমল- বিছানো। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px