বিষয়ভিত্তিক কুরআন > জান্নাতের গোশত
জান্নাতীদেরকে গোশত। দেয়া হবে:
আত-তূর, ৫২:২২ ⋮
وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِمَّا يَشْتَهُونَ ﴿٢٢﴾
আমি তাদেরকে দিব ফলমূল আর গোশত যা তারা পছন্দ করবে। [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:২১ ⋮
وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ ﴿٢١﴾
আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে, [তাইসিরুল কুরআন]
জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ আদেশ করবেন:
আত-তূর, ৫২:১৯ ⋮
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿١٩﴾
(তাদেরকে বলা হবে) খাও আর পান কর খুব মজা করে- তোমরা যে ‘আমাল করতে তার প্রতিফল হিসেবে। [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২৪ ⋮
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ ﴿٢٤﴾
(তাদেরকে বলা হবে) পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান কর বিগত দিনে তোমরা যা (নেক ‘আমাল) করেছিলে তার প্রতিদান স্বরূপ। [তাইসিরুল কুরআন]