বিষয়ভিত্তিক কুরআন > জান্নাতের শরবত ও তার বৈশিষ্ট্য
জান্নাতের শরাব হবে বিশুদ্ধ ও পবিত্র:
আল-ইনসান, ৭৬:২১ ⋮
عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا ﴿٢١﴾
তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা রেশম, আর তাদেরকে অলংকারে সজ্জিত করা হবে রুপার কঙ্কণ দ্বারা, আর তাদের রবব তাদেরকে পান করাবেন পবিত্র পরিচ্ছন্ন পানীয়। [তাইসিরুল কুরআন]
জান্নাতের শরাবে মাথা ব্যথা ও পাগলামী থাকবে না:
আত-তূর, ৫২:২৩ ⋮
يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ ﴿٢٣﴾
তারা সেখানে পরস্পরের মধ্যে বিনিময় করবে পানপাত্র, থাকবে না সেখানে কোন বেহুদা বকবকানি, থাকবে না কোন পাপের কাজ। [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:১৯ ⋮
لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ ﴿١٩﴾
তা পান করলে মাথা ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না [তাইসিরুল কুরআন]
জান্নাতীদের পোশাকের রং হবে সবুজ:
কোনো আয়াত নেই।
বাংকার হবে স্বর্ণ, রৌপ্য ও মণিমুক্তার: জান্নাতের অলংকার
কোনো আয়াত নেই।
জান্নাতের শরবত চর শরবত হবে সাদা এবং খুবই সুস্বাদু:
আস-সাফফাত, ৩৭:৪৫ ⋮
يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَعِينٍ ﴿٤٥﴾
তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পাত্র। [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:৪৬ ⋮
بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ ﴿٤٦﴾
নির্মল পানীয়, পানকারীদের জন্য সুপেয়, সুস্বাদু। [তাইসিরুল কুরআন]
জান্নাতের শারাবে কোনো প্রকার শারীরিক বা মানসিক ক্ষতি থাকবে না।
আস-সাফফাত, ৩৭:৪৭ ⋮
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ ﴿٤٧﴾
নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোন কিছু, আর তারা তাতে মাতালও হবে না। [তাইসিরুল কুরআন]
জান্নাতবাসীরা সেই শারাব পান করে মাতাল বা জ্ঞানশূন্য হবে না।
আস-সাফফাত, ৩৭:৪৭ ⋮
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ ﴿٤٧﴾
নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোন কিছু, আর তারা তাতে মাতালও হবে না। [তাইসিরুল কুরআন]
জান্নাতের সেবকরা জান্নাতবাসীদের জন্য পানীয় যথাযথ পরিমাণে পরিমাপ করে দেবে।
আল-ইনসান, ৭৬:১৬ ⋮
قَوَارِيرَا مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا ﴿١٦﴾
সেই সাদা পাথরও হবে রুপার তৈরী। তারা এগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবে। [তাইসিরুল কুরআন]