বিষয়ভিত্তিক কুরআন > জান্নাতের তৈজসপত্র
জান্নাতে রয়েছে পানপাত্র:
আল-ওয়াকিয়া, ৫৬:১৭ ⋮
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ ﴿١٧﴾
তাদের চারপাশে ঘুর ঘুর করবে (সেবায় নিয়োজিত) চির কিশোররা। [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:১৮ ⋮
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ ﴿١٨﴾
পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে, [তাইসিরুল কুরআন]
জান্নাতের পাত্র হবে রৌপ্যের:
আল-ইনসান, ৭৬:১৫ ⋮
وَيُطَافُ عَلَيْهِمْ بِآنِيَةٍ مِنْ فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَا ﴿١٥﴾
তাদের সামনে ঘুরে ঘুরে রুপার পাত্র পরিবেশন করা হবে আর সাদা পাথরের পানপাত্র। [তাইসিরুল কুরআন]
জান্নাতের প্লেট হবে সোনার:
আয-যুখরুফ, ৪৩:৭১ ⋮
يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ ﴿٧١﴾
তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পান পাত্র। সেখানে তা-ই আছে মন যা চাইবে, আর চোখ যাতে তৃপ্ত হবে। তোমরা তাতে চিরকাল থাকবে। [তাইসিরুল কুরআন]
জান্নাতে সবকিছু সাজিয়ে রাখা হবে:
আল-গাশিয়া, ৮৮:১৪ ⋮
وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ ﴿١٤﴾
পানপাত্র থাকবে প্রস্তুত। [তাইসিরুল কুরআন]
জান্নাতের শরবত চর শরবত হবে সাদা এবং খুবই সুস্বাদু:
কোনো আয়াত নেই।
জান্নাতের পোশাক পোশাক হবে রেশমের:
কোনো আয়াত নেই।
জান্নাতের পানপাত্রগুলো হবে কাঁচের ন্যায় স্বচ্ছ রূপা দ্বারা নির্মিত।
আল-ইনসান, ৭৬:১৬ ⋮
قَوَارِيرَا مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا ﴿١٦﴾
সেই সাদা পাথরও হবে রুপার তৈরী। তারা এগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবে। [তাইসিরুল কুরআন]