বিষয়ভিত্তিক কুরআন > জান্নাতের ফলমূল

জান্নাতে রয়েছে ফলমূল:

ইয়াসীন, ৩৬:৫৭
لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُمْ مَا يَدَّعُونَ ﴿٥٧﴾
তাদের জন্য সেখানে থাকবে ফলমূল আর তাদের জন্য থাকবে তারা যা কিছু পেতে চাইবে। [তাইসিরুল কুরআন]
আল-মুরসালাত, ৭৭:৪২
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ ﴿٤٢﴾
আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে। [তাইসিরুল কুরআন]
আল-মুরসালাত, ৭৭:৪৩
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿٤٣﴾
(তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ। [তাইসিরুল কুরআন]
সোয়াদ, ৩৮:৫১
مُتَّكِئِينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ ﴿٥١﴾
সেখানে তারা হেলান দিয়ে বসবে, চাইবে প্রচুর ফলমূল আর পানীয়। [তাইসিরুল কুরআন]

জান্নাতে সবধরনের ফল থাকবে:

মুহাম্মাদ, ৪৭:১৫
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ ﴿١٥﴾
মুত্তাক্বীদেরকে যে জান্নাতের ও‘য়াদা দেয়া হয়েছে তার উপমা হলঃ তাতে আছে নির্মল পানির ঝর্ণা, আর আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তণীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী আর পরিশোধিত মধুর নদী। তাদের জন্য সেখানে আছে সব রকম ফলমূল আর তাদের প্রতিপালকের নিকট হতে ক্ষমা। (এরা কি) তাদের মত যারা চিরকাল থাকবে জাহান্নামে যাদেরকে পান করতে দেয়া হবে গরম পানীয় যা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে? [তাইসিরুল কুরআন]
আল-বাকারা, ২:২৫
وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ ﴿٢٥﴾
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আছে জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। তাদেরকে যখনই ফলমূল খেতে দেয়া হবে, তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হতো, এতো তারই মতো। একই রকম ফল তাদেরকে দেয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গিণী, তারা সেখানে চিরস্থায়ী হবে। [তাইসিরুল কুরআন]

প্রত্যেক ফল দুরকম হবে:

আর-রাহমান, ৫৫:৫২
فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ ﴿٥٢﴾
উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দু’টি প্রকার। [তাইসিরুল কুরআন]

ফলসমূহ একেবারে কাছে থাকবে:

আল-ইনসান, ৭৬:১৪
وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا ﴿١٤﴾
জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর থাকবে, আর ফলের গুচ্ছ একেবারে তাদের নাগালের মধ্যে রাখা হবে। [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২৩
قُطُوفُهَا دَانِيَةٌ ﴿٢٣﴾
তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে। [তাইসিরুল কুরআন]

জারী থাকবে:

আল-ওয়াকিয়া, ৫৬:৩২
وَفَاكِهَةٍ كَثِيرَةٍ ﴿٣٢﴾
আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে, [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:৩৩
لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ﴿٣٣﴾
যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না। [তাইসিরুল কুরআন]
আর-রাদ, ১৩:৩৫
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوْا وَعُقْبَى الْكَافِرِينَ النَّارُ ﴿٣٥﴾
মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়া‘দা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত এই যে, তার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তারা ফলফলাদি চিরস্থায়ী আর তার ছায়াও। যারা তাক্ওয়া অবলম্বন করে তাদের পরিণাম হবে এই। আর কাফিরদের পরিণতি হবে জাহান্নামের আগুন। [তাইসিরুল কুরআন]

কুরআনে যেসব ফলের কথা উল্লেখ আছে:

আল-ওয়াকিয়া, ৫৬:২৮
فِي سِدْرٍ مَخْضُودٍ ﴿٢٨﴾
তারা থাকবে কাঁটা বিহীন বরই গাছগুলোর মাঝে, [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:২৯
وَطَلْحٍ مَنْضُودٍ ﴿٢٩﴾
কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা, [তাইসিরুল কুরআন]
আর-রাহমান, ৫৫:৬৮
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ ﴿٦٨﴾
তাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম, [তাইসিরুল কুরআন]
আন-নাবা, ৭৮:৩২
حَدَائِقَ وَأَعْنَابًا ﴿٣٢﴾
বাগান, আঙ্গুর, [তাইসিরুল কুরআন]

আল্লাহর নিষ্ঠাবান বান্দাদের জন্য (জান্নাতে) ফলমূল থাকবে।

আস-সাফফাত, ৩৭:৪২
فَوَاكِهُ وَهُمْ مُكْرَمُونَ ﴿٤٢﴾
ফলমূল; আর তারা হবে সম্মানিত। [তাইসিরুল কুরআন]

আল্লাহর প্রশ্ন: জান্নাতের আপ্যায়ন উত্তম, নাকি জাহান্নামের যাক্কুম বৃক্ষ?

আস-সাফফাত, ৩৭:৬২
أَذَلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ ﴿٦٢﴾
আপ্যায়ন হিসেবে এটা উত্তম, না, (জাহান্নামের) জাক্কুম গাছ? [তাইসিরুল কুরআন]

জান্নাতবাসীরা জান্নাতে সব ধরণের ফলমূল চাইবে।

আদ-দুখান, ৪৪:৫৫
يَدْعُونَ فِيهَا بِكُلِ فَاكِهَةٍ آمِنِينَ ﴿٥٥﴾
সেখানে তারা পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে নানান ফলমূল আনতে বলবে। [তাইসিরুল কুরআন]

জান্নাতবাসীদের জন্য জান্নাতে রয়েছে প্রচুর ফল।

আয-যুখরুফ, ৪৩:৭৩
لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ ﴿٧٣﴾
তোমাদের জন্য সেখানে আছে প্রচুর ফল যাত্থেকে তোমরা খাবে। [তাইসিরুল কুরআন]

জান্নাতবাসীরা জান্নাতের সেই ফল থেকে ভক্ষণ করবে।

আয-যুখরুফ, ৪৩:৭৩
لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ ﴿٧٣﴾
তোমাদের জন্য সেখানে আছে প্রচুর ফল যাত্থেকে তোমরা খাবে। [তাইসিরুল কুরআন]

জান্নাতবাসীদেরকে তাদের পছন্দ অনুযায়ী ফল পরিবেশন করা হবে।

আল-ওয়াকিয়া, ৫৬:২০
وَفَاكِهَةٍ مِمَّا يَتَخَيَّرُونَ ﴿٢٠﴾
আর নানান ফলমূল, ইচ্ছেমত যেটা তারা বেছে নেবে, [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px