বিষয়ভিত্তিক কুরআন > আমল ওজন করা হবে

সঠিকভাবে আমলের ওজন হবে:

আল-আম্বিয়া, ২১:৪৭
وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ ﴿٤٧﴾
আর কিয়ামাত দিবসে আমি সুবিচারের মানদন্ড স্থাপন করব, অতঃপর কারো প্রতি এতটুকুও অন্যায় করা হবে না। (কর্ম) সরিষার দানা পরিমাণ হলেও তা আমি হাযির করব, হিসাব গ্রহণে আমিই যথেষ্ট। [তাইসিরুল কুরআন]

যাদের নেকীর পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে:

আল-কারি'আ, ১০১:৬
فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٦﴾
অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে। [তাইসিরুল কুরআন]
আল-কারি'আ, ১০১:৭
فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ﴿٧﴾
সে সুখী জীবন যাপন করবে। [তাইসিরুল কুরআন]

তারাই সফলকাম হবে:

আল-আ'রাফ, ৭:৮
وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿٨﴾
সেদিনের ওজন হবে ঠিক ঠিক। ফলে যাদের পাল্লা ভারী হবে তারা সফলকাম হবে। [তাইসিরুল কুরআন]
আল-মুমিনুন, ২৩:১০২
فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿١٠٢﴾
যাদের (সৎ কাজের) পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। [তাইসিরুল কুরআন]

যাদের নেকীর পাল্লা হালকা হবে, তারা জাহান্নামে যাবে:

আল-কারি'আ, ১০১:৯
فَأُمُّهُ هَاوِيَةٌ ﴿٩﴾
(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান। [তাইসিরুল কুরআন]
আল-কারি'আ, ১০১:১০
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ﴿١٠﴾
তুমি কি জান তা কী? [তাইসিরুল কুরআন]
আল-কারি'আ, ১০১:১১
نَارٌ حَامِيَةٌ ﴿١١﴾
জ্বলন্ত আগুন। [তাইসিরুল কুরআন]
আল-কারি'আ, ১০১:৮
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿٨﴾
আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে, [তাইসিরুল কুরআন]

তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে:

আল-মুমিনুন, ২৩:১০৩
وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ ﴿١٠٣﴾
যাদের পাল্লা হালকা হবে তারাই ওরা যারা নিজেদের ক্ষতিসাধন করেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। [তাইসিরুল কুরআন]
আল-মুমিনুন, ২৩:১০৪
تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ ﴿١٠٤﴾
আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে আর তারা বীভৎস চেহারা নিয়ে তার ভিতরে দাঁত কটমট করতে থাকবে। [তাইসিরুল কুরআন]

তারা ক্ষতিগ্রস্থ হবে ।

আল-আ'রাফ, ৭:৯
وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ ﴿٩﴾
যাদের পাল্লা হালকা হবে তারা হল যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছিল। [তাইসিরুল কুরআন]

কাফিরদের আমলের কোন ওজনই থাকবে না ।

আল-কাহফ, ১৮:১০৫
أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا ﴿١٠٥﴾
তারা হল সে সব লোক যারা তাদের প্রতিপালকের নিদর্শন ও তাঁর সাথে সাক্ষাৎকে অমান্য করে। যার ফলে তাদের যাবতীয় ‘আমাল নিস্ফল হয়ে গেছে। কিয়ামাতের দিন আমি তাদের (কাজের) জন্য কোন ওজন কায়িম করব না (অর্থাৎ তাদের এ সব ‘আমাল ওজনযোগ্য হিসেবে গণ্য করা হবে না)। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px