বিষয়ভিত্তিক কুরআন > যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে
তারা লজ্জায় মুত্যু কামনা করবে:
আল-ইনশিকাক, ৮৪:১০ ⋮
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ﴿١٠﴾
আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে, [তাইসিরুল কুরআন]
আল-ইনশিকাক, ৮৪:১১ ⋮
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ﴿١١﴾
সে মৃত্যুকে ডাকবে, [তাইসিরুল কুরআন]
তারা জাহান্নামে প্রবেশ করবে:
আল-ইনশিকাক, ৮৪:১২ ⋮
وَيَصْلَى سَعِيرًا ﴿١٢﴾
এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। [তাইসিরুল কুরআন]
আল-ইনশিকাক, ৮৪:১৩ ⋮
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا ﴿١٣﴾
সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল, [তাইসিরুল কুরআন]
আল-ইনশিকাক, ৮৪:১৪ ⋮
إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ ﴿١٤﴾
সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না। [তাইসিরুল কুরআন]
তারা কেবল আফসোস করতে থাকবে:
আল-হাক্কাহ, ৬৯:২৫ ⋮
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَالَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ ﴿٢٥﴾
কিন্তু যার ‘আমালনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার ‘আমালনামা না দেয়া হত, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২৬ ⋮
وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ ﴿٢٦﴾
আর আমার হিসাব কী তা যদি আমি না-ই জানতাম, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২৭ ⋮
يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ ﴿٢٧﴾
‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত! [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২৮ ⋮
مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ ﴿٢٨﴾
আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২৯ ⋮
هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ ﴿٢٩﴾
আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে, [তাইসিরুল কুরআন]
আর বাম দিকের দল (দুর্ভাগ্যবানরা), কী যে ভয়াবহ তাদের অবস্থা!
আল-ওয়াকিয়া, ৫৬:৯ ⋮
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ ﴿٩﴾
আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি। [তাইসিরুল কুরআন]
যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছে, তারাই বাম দিকের লোক (অশুভ পরিণামের অধিকারী)।
আল-বালাদ, ৯০:১৯ ⋮
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ ﴿١٩﴾
আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)। [তাইসিরুল কুরআন]