বিষয়ভিত্তিক কুরআন > যাদের আমলনামা ডান হাতে আসবে

ডান হাতে আমলনামাপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের আমলনামা পাঠ করবে:

আল-ইসরা, ১৭:৭১
يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا ﴿٧١﴾
স্মরণ কর, যেদিন আমি সকল সম্প্রদায়কে তাদের নেতাসহ ডাকব, অতঃপর যাদেরকে তাদের ‘আমলনামা ডান হাতে দেয়া হবে, তারা তাদের ‘আমালনামা পাঠ করবে (আনন্দচিত্তে) আর তাদের প্রতি এতটুকু যুলম করা হবে না। [তাইসিরুল কুরআন]

প্রিয়জনকে তাদের আমলনামা দেখাবে:

আল-হাক্কাহ, ৬৯:১৯
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ ﴿١٩﴾
তখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২০
إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ ﴿٢٠﴾
আমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।’ [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২১
فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ﴿٢١﴾
অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২২
فِي جَنَّةٍ عَالِيَةٍ ﴿٢٢﴾
উচ্চতম মর্যাদার জান্নাতে, [তাইসিরুল কুরআন]

তাদের হিসাব হাল্কা হবে:

আল-ইনশিকাক, ৮৪:৭
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ﴿٧﴾
অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে। [তাইসিরুল কুরআন]
আল-ইনশিকাক, ৮৪:৮
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ﴿٨﴾
তার হিসাব সহজভাবেই নেয়া হবে। [তাইসিরুল কুরআন]

তারা চরম আনন্দ লাভ করবে:

আল-ইনশিকাক, ৮৪:৯
وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا ﴿٩﴾
সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে। [তাইসিরুল কুরআন]

আর ডান দিকের লোকেরা, তাদের মর্যাদা কতই না মহান!

আল-ওয়াকিয়া, ৫৬:২৭
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ ﴿٢٧﴾
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল! [তাইসিরুল কুরআন]

জান্নাতের পূর্ববর্ণিত নিয়ামতসমূহ ডানপন্থী বা সৌভাগ্যবানদের জন্য নির্ধারিত।

আল-ওয়াকিয়া, ৫৬:৩৮
لِأَصْحَابِ الْيَمِينِ ﴿٣٨﴾
(এ সব হল) ডান দিকের লোকদের জন্য, [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px