বিষয়ভিত্তিক কুরআন > আমলনামা হাজির করা হবে
মানুষের সকল কার্যকলাপ লিখা হচ্ছে:
আন-নাবা, ৭৮:২৯ ⋮
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا ﴿٢٩﴾
সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে। [তাইসিরুল কুরআন]
সম্মানিত ফেরেশতারা তা লিখছেন:
আল-ইনফিতার, ৮২:১০ ⋮
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ ﴿١٠﴾
অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ; [তাইসিরুল কুরআন]
আল-ইনফিতার, ৮২:১১ ⋮
كِرَامًا كَاتِبِينَ ﴿١١﴾
সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ), [তাইসিরুল কুরআন]
আল-ইনফিতার, ৮২:১২ ⋮
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ﴿١٢﴾
তারা জানে তোমরা যা কর। [তাইসিরুল কুরআন]
কাফ, ৫০:১৭ ⋮
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ ﴿١٧﴾
(তদুপরি) দু’জন লেখক ডানে ও বামে বসে (মানুষের ‘আমাল) লিখছে। [তাইসিরুল কুরআন]
একটি কথাও লেখা থেকে বাদ পড়ে না:
কাফ, ৫০:১৮ ⋮
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ ﴿١٨﴾
যে কথাই মানুষ উচ্চারণ করে (তা সংরক্ষণের জন্য) তার নিকটে একজন সদা তৎপর প্রহরী আছে। [তাইসিরুল কুরআন]
এতে ছোট-বড় সবকিছু লিখা হচ্ছে:
আল-কামার, ৫৪:৫২ ⋮
وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ ﴿٥٢﴾
তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়, [তাইসিরুল কুরআন]
আল-কামার, ৫৪:৫৩ ⋮
وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ ﴿٥٣﴾
ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ। [তাইসিরুল কুরআন]
মানুষের গোপন কথা এবং কাজও লেখা হয়:
আয-যুখরুফ, ৪৩:৮০ ⋮
أَمْ يَحْسَبُونَ أَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوَاهُمْ بَلَى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُونَ ﴿٨٠﴾
তারা কি মনে করে যে, আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ শুনি না? নিশ্চয়ই শুনি, আর আমার ফেরেশতারাহ তাদের কাছে থেকে লিখে নেয়। [তাইসিরুল কুরআন]
ইউনুস, ১০:২১ ⋮
وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِنْ بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُمْ مَكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ ﴿٢١﴾
দুঃখ কষ্ট মানুষকে স্পর্শ করার পর আমি যখন তাদেরকে অনুগ্রহ আস্বাদন করতে দেই, তখন তারা আমার নিদর্শনগুলোর ব্যাপারে কুট কৌশলের আশ্রয় নেয়। বল, ‘কৌশল গ্রহণে আল্লাহ হলেন ক্ষিপ্রগতিসম্পন্ন, তোমরা যে সব কূটচাল গ্রহণ কর আমার ফেরেশতাগণ তা লিপিবদ্ধ করে রাখে।’ [তাইসিরুল কুরআন]
মানুষের কৃতকর্মের প্রতিক্রিয়াও লেখা হয়:
ইয়াসীন, ৩৬:১২ ⋮
إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ ﴿١٢﴾
আমিই মৃতকে জীবিত করি, আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে যায়। সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি। [তাইসিরুল কুরআন]
নেককারদের আমলনামা থাকে ইল্লিয়্যীনে:
আল-মুতাফফিফীন, ৮৩:১৮ ⋮
كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ ﴿١٨﴾
(ভাল-মন্দের বিচার হবে না, শাস্তি-পুরস্কার কিছুই হবে না তা) কক্ষনো না, নিশ্চয়ই সৎলোকদের ‘আমালমানা ‘ইল্লিয়ীনে (সংরক্ষিত) আছে। [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:১৯ ⋮
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ ﴿١٩﴾
তুমি কি জান ইল্লিয়ীন কী? [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:২০ ⋮
كِتَابٌ مَرْقُومٌ ﴿٢٠﴾
সীলমোহরকৃত কিতাব। [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:২১ ⋮
يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ ﴿٢١﴾
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত (ফেরেশতারা) তার তত্ত্বাবধান করে। [তাইসিরুল কুরআন]
পাপীদের আমলনামা থাকে সিজ্জীনে:
আল-মুতাফফিফীন, ৮৩:৭ ⋮
كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ ﴿٧﴾
(তারা যে সব ধারণা করছে তা) কক্ষনো না, নিশ্চয়ই পাপীদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে। [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:৮ ⋮
وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ ﴿٨﴾
তুমি কি জান সিজ্জীন কী [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:৯ ⋮
كِتَابٌ مَرْقُومٌ ﴿٩﴾
সীলমোহরকৃত কিতাব। [তাইসিরুল কুরআন]
কিয়ামতের দিন আমলনামা খোলা হবে:
আত-তাকবীর, ৮১:১০ ⋮
وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ ﴿١٠﴾
যখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে, [তাইসিরুল কুরআন]
আল-ইসরা, ১৭:১৩ ⋮
وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا ﴿١٣﴾
আমি প্রত্যেক লোকের ভাগ্য তার কাঁধেই ঝুলিয়ে রেখেছি (অর্থাৎ তার ভাগ্যের ভাল-মন্দের কারণ তার নিজের মধ্যেই নিহিত আছে) আর ক্বিয়ামতের দিন তার জন্য আমি এক কিতাব বের করব যাকে সে উন্মুক্ত অবস্থায় পাবে। [তাইসিরুল কুরআন]
মানুষকে আমলনামার দিকে ডাকা হবে:
আল-জাসিয়া, ৪৫:২৮ ⋮
وَتَرَى كُلَّ أُمَّةٍ جَاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدْعَى إِلَى كِتَابِهَا الْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿٢٨﴾
আর প্রত্যেক সম্প্রদায়কে দেখবে নতজানু হয়ে আছে। প্রত্যেক সম্প্রদায়কে তার ‘আমালনামার পানে আহবান করা হবে। (আর বলা হবে) তোমরা যা করতে আজ তার প্রতিফল দেয়া হবে। [তাইসিরুল কুরআন]
আমলনামা সবকিছু সঠিকভাবে তুলে ধরবে:
আল-জাসিয়া, ৪৫:২৯ ⋮
هَذَا كِتَابُنَا يَنْطِقُ عَلَيْكُمْ بِالْحَقِّ إِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿٢٩﴾
আমার এ কিতাব তোমাদের ব্যাপারে সত্য কথাই বলবে, তোমরা যা করতে আমি তাই-ই লিখে রাখতাম। [তাইসিরুল কুরআন]
আমলনামা পড়ে মানুষ নিজেই নিজের হিসাব বুঝে ফেলবে:
আল-ইসরা, ১৭:১৪ ⋮
اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا ﴿١٤﴾
(তাকে বলা হবে) ‘পাঠ কর তোমার কিতাব, আজ তোমার হিসাব নেয়ার ব্যাপারে তুমিই যথেষ্ট।’ [তাইসিরুল কুরআন]
পাপীরা আমলনামা দেখে ভয় পাবে এবং পরিতাপ করবে:
আল-কাহফ, ১৮:৪৯ ⋮
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا ﴿٤٩﴾
আর ‘আমালনামা হাজির করা হবে, আর তাতে যা (লেখে রাখা আছে) তার কারণে তুমি অপরাধী লোকদেরকে দেখতে পাবে ভীত আতঙ্কিত। আর তারা বলবে, ‘হায় কপাল! এটা কেমন কিতাব যে ছোট বড় কোন কাজই ছেড়ে দেয়নি বরং সব কিছুর হিসাব রেখেছে।’ তারা যা করেছে তা সামনে উপস্থিত পাবে, আর তোমার প্রতিপালক কারো প্রতি যুলম করবেন না। [তাইসিরুল কুরআন]
আল্লাহর কাছে এমন এক আমলনামা (কিতাব) রয়েছে যা সত্য প্রকাশ করে।
আল-মুমিনুন, ২৩:৬২ ⋮
وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا كِتَابٌ يَنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ ﴿٦٢﴾
আমি কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেই না, আর আমার কাছে এমন এক কিতাব আছে যা সত্য বলে, আর তাদের প্রতি মোটেই যুলম করা হবে না। [তাইসিরুল কুরআন]
অতঃপর আল্লাহ মানুষদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেবেন।
আন-নূর, ২৪:৬৪ ⋮
أَلَا إِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ قَدْ يَعْلَمُ مَا أَنْتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿٦٤﴾
নিশ্চিত জেনে রেখ, আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা যে অবস্থায় আছ তা তিনি জানেন। অতঃপর যেদিন তারা তাঁর কাছে ফিরে যাবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করত, আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবগত। [তাইসিরুল কুরআন]
কিয়ামতের দিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে।
আন-নাযি'আত, ৭৯:৩৫ ⋮
يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَى ﴿٣٥﴾
সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে। [তাইসিরুল কুরআন]