বিষয়ভিত্তিক কুরআন > কিয়ামতের দিন পৃথিবীর অবস্থা

পৃথিবীতে কম্পন সৃষ্টি হবে:

আয-যিলযাল, ৯৯:১
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا ﴿١﴾
পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে, [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:৪
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا ﴿٤﴾
যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত, [তাইসিরুল কুরআন]
আয-যারিয়াত, ৫১:৬
وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ ﴿٦﴾
কর্মফল দিবস অবশ্যই আসবে। [তাইসিরুল কুরআন]
আয-যারিয়াত, ৫১:৭
وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ ﴿٧﴾
বহু পথ বিশিষ্ট আকাশের শপথ। [তাইসিরুল কুরআন]

পৃথিবী চূর্ণবিচূর্ণ হয়ে যাবে:

আল-ফাজর, ৮৯:২১
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا ﴿٢١﴾
এটা মোটেই ঠিক নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেয়া হবে, [তাইসিরুল কুরআন]

পৃথিবী বিস্তৃত হবে :

আল-ইনশিকাক, ৮৪:৩
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ ﴿٣﴾
এবং যমীনকে যখন প্রসারিত করা হবে, [তাইসিরুল কুরআন]

নতুন আকাশ ও পৃথিবীর জন্ম হবে:

ইবরাহীম, ১৪:৪৮
يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ ﴿٤٨﴾
যেদিন এ পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে আর আসমানসমূহও (বদলে যাবে), আর মানুষ সমুস্থাপিত হবে এক ও অপ্রতিরোধ্য আল্লাহর সম্মুখে। [তাইসিরুল কুরআন]

পৃথিবীতে কোন উঁচু-নিচু টিলা থাকবে না:

ত্ব-হা, ২০:১০৬
فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ﴿١٠٦﴾
অতঃপর তিনি তাকে (অর্থাৎ ভূমিকে) মসৃণ সমতলভূমি করে ছাড়বেন। [তাইসিরুল কুরআন]
আল-কাহফ, ১৮:৪৭
وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا ﴿٤٧﴾
(সেদিনের কথা চিন্তা কর) যেদিন আমি পর্বতমালাকে চালিত করব, আর পৃথিবীকে দেখতে পাবে উন্মুক্ত প্রান্তর আর তাদের সববাইকে আমি একত্রিত করব, কাউকেও বাদ দেব না। [তাইসিরুল কুরআন]
ত্ব-হা, ২০:১০৭
لَا تَرَى فِيهَا عِوَجًا وَلَا أَمْتًا ﴿١٠٧﴾
তাতে তুমি দেখবে না কোন বক্রতা ও উচ্চতা। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px