বিষয়ভিত্তিক কুরআন > কিয়ামতের দিন সাগর ও পাহাড়ের অবস্থা

সেদিন সাগর হবে উত্তাল:

আল-ইনফিতার, ৮২:৩
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾
সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে, [তাইসিরুল কুরআন]
আত-তাকবীর, ৮১:৬
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ ﴿٦﴾
যখন সমুদ্রগুলোকে প্রজ্জ্বলিত করে উত্তাল করা হবে। [তাইসিরুল কুরআন]

সেদিন পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে যাবে:

আল-ওয়াকিয়া, ৫৬:৬
فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا ﴿٦﴾
তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। [তাইসিরুল কুরআন]
আল-ওয়াকিয়া, ৫৬:৫
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا ﴿٥﴾
আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ, [তাইসিরুল কুরআন]

সেদিন পাহাড় ধুনিত তোলার মতো উড়তে থাকবে:

আল-কারি'আ, ১০১:৫
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ ﴿٥﴾
আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত। [তাইসিরুল কুরআন]
ত্ব-হা, ২০:১০৫
وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّي نَسْفًا ﴿١٠٥﴾
তারা তোমাকে পর্বতগুলো সম্পর্কে প্রশ্ন করে। বল, আমার প্রতিপালক সেগুলো সমূলে উৎপাটিত করবেন এবং ধূলির ন্যায় বিক্ষিপ্ত করবেন। [তাইসিরুল কুরআন]
ত্ব-হা, ২০:১০৬
فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ﴿١٠٦﴾
অতঃপর তিনি তাকে (অর্থাৎ ভূমিকে) মসৃণ সমতলভূমি করে ছাড়বেন। [তাইসিরুল কুরআন]
আল-মা'আরিজ, ৭০:৯
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ ﴿٩﴾
আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত, [তাইসিরুল কুরআন]

সেদিন পাহাড় বালুর স্তুপের মতো সংযোগহীন হয়ে যাবে ।

আল-মুযযাম্মিল, ৭৩:১৪
يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَهِيلًا ﴿١٤﴾
(এসব শাস্তি দেয়া হবে) যেদিন যমীন আর পাহাড়গুলো কেঁপে উঠবে, আর পাহাড়গুলো হবে চলমান বালুকারাশি। [তাইসিরুল কুরআন]

সেদিন পাহাড়কে চলমান করা হবে ।

আন-নাবা, ৭৮:২০
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ﴿٢٠﴾
আর পর্বতগুলোকে করা হবে চলমান, ফলে তা নিছক মরীচিকায় পরিণত হবে। [তাইসিরুল কুরআন]
আন-নামাল, ২৭:৮৮
وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ صُنْعَ اللَّهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ ﴿٨٨﴾
তুমি পর্বতগুলোকে দেখ আর মনে কর তা অচল, কিন্তু সেগুলো চলমান হবে যেমন মেঘমালা চলে। এটা আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, যিনি সব কিছুকে করেছেন যথাযথ। তোমরা যা কিছু কর সে সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে অবগত। [তাইসিরুল কুরআন]

পর্বতমালা চলমান হবে।

আত-তূর, ৫২:১০
وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا ﴿١٠﴾
আর পর্বত হবে দ্রুত চলমান, [তাইসিরুল কুরআন]

কেয়ামতের দিন পর্বতসমূহকে সঞ্চালিত করা হবে।

আত-তাকবীর, ৮১:৩
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾
পর্বতগুলোকে যখন চলমান করা হবে, [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px