বিষয়ভিত্তিক কুরআন > কিয়ামতের দিন চন্দ্র-সূর্য ও তারকারাজির অবস্থা

চন্দ্র-সূর্য আলোহীন লাহীন হয়ে যাবে:

আত-তাকবীর, ৮১:১
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾
যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে [তাইসিরুল কুরআন]
আল-ক্বিয়ামাহ, ৭৫:৮
وَخَسَفَ الْقَمَرُ ﴿٨﴾
চাঁদ হয়ে যাবে আলোকহীন [তাইসিরুল কুরআন]

চন্দ্র-সূর্য একাকার। হয়ে যাবে:

আল-ক্বিয়ামাহ, ৭৫:৯
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ﴿٩﴾
সুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে, [তাইসিরুল কুরআন]

নক্ষত্ররাজি খসে পড়বে ।

আত-তাকবীর, ৮১:২
وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ ﴿٢﴾
আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে। [তাইসিরুল কুরআন]
আল-ইনফিতার, ৮২:২
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ﴿٢﴾
যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে, [তাইসিরুল কুরআন]

সেগুলো আলোকহীন হয়ে যাবে ।

আল-মুরসালাত, ৭৭:৮
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ ﴿٨﴾
যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে, [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px