বিষয়ভিত্তিক কুরআন > কিয়ামতের দিন আকাশের অবস্থা

আসমান ফেটে যাবে:

আল-ইনফিতার, ৮২:১
إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ ﴿١﴾
যখন আসমান ফেটে যাবে, [তাইসিরুল কুরআন]
আল-ইনশিকাক, ৮৪:১
إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ﴿١﴾
যখন আসমান ফেটে যাবে, [তাইসিরুল কুরআন]
আল-ইনশিকাক, ৮৪:২
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়। [তাইসিরুল কুরআন]
আল-ফুরকান, ২৫:২৫
وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنْزِيلًا ﴿٢٥﴾
সেদিন মেঘমালা সহ আকাশ বিদীর্ণ হবে আর ফেরেশতাদেরকে ধীরে ধীরে নীচে নামিয়ে দেয়া হবে। [তাইসিরুল কুরআন]
আল-মুরসালাত, ৭৭:৯
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ ﴿٩﴾
যখন আকাশ বিদীর্ণ হবে, [তাইসিরুল কুরআন]

আসমান ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে:

আল-হাক্কাহ, ৬৯:১৬
وَانْشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ ﴿١٦﴾
আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাঁধন-হারা-বিক্ষিপ্ত। [তাইসিরুল কুরআন]
আত-তূর, ৫২:৯
يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا ﴿٩﴾
যেদিন আকাশ প্রচন্ডভাবে কাঁপবে, [তাইসিরুল কুরআন]

আসমানে বহু দরজা সৃষ্টি হবে:

আন-নাবা, ৭৮:১৯
وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا ﴿١٩﴾
আকাশ খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা। [তাইসিরুল কুরআন]

আকাশের রং পরিবর্তন হয়ে যাবে:

আর-রাহমান, ৫৫:৩৭
فَإِذَا انْشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ ﴿٣٧﴾
যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে [তাইসিরুল কুরআন]

আল্লাহ আকাশকে হাতের মুঠোয় নিয়ে আসবেন:

আল-আম্বিয়া, ২১:১০৪
يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ ﴿١٠٤﴾
সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমনভাবে (লিখিত) কাগজ-দলীল গুটিয়ে রাখা হয়। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে আবার সৃষ্টি করব। ওয়া‘দা আমি করেছি, তা আমি পূর্ণ করবই। [তাইসিরুল কুরআন]
আয-যুমার, ৩৯:৬৭
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّماوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ ﴿٦٧﴾
তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। ক্বিয়ামতের দিন সমগ্র পৃথিবী তাঁর হাতের মুষ্ঠিতে থাকবে, আর আকাশমন্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। মাহাত্ম্য তাঁরই, তারা যাদেরকে তাঁর শরীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে। [তাইসিরুল কুরআন]

আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।

আল-মা'আরিজ, ৭০:৮
يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ ﴿٨﴾
সেদিন আকাশ হবে গলিত রূপার মত, [তাইসিরুল কুরআন]

কিয়ামতের দিন আকাশকে খসিয়ে ফেলা হবে।

আত-তাকবীর, ৮১:১১
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ ﴿١١﴾
যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে। [তাইসিরুল কুরআন]

কিয়ামত দিবসের ভয়াবহতায় আকাশ বিদীর্ণ হয়ে যাবে।

আল-মুযযাম্মিল, ৭৩:১৮
السَّمَاءُ مُنْفَطِرٌ بِهِ كَانَ وَعْدُهُ مَفْعُولًا ﴿١٨﴾
যার কারণে আকাশ ফেটে যাবে, আল্লাহর ওয়া‘দা পূর্ণ হয়ে যাবে। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px