বিষয়ভিত্তিক কুরআন > কিয়ামত দিবসের বিভিন্ন নামসমূহ
পরকালের দিন:
আল-আহযাব, ৩৩:২১ ⋮
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا ﴿٢١﴾
তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে। [তাইসিরুল কুরআন]
পুনরুত্থানের দিন:
আর-রুম, ৩০:৫৬ ⋮
وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَالْإِيمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِي كِتَابِ اللَّهِ إِلَى يَوْمِ الْبَعْثِ فَهَذَا يَوْمُ الْبَعْثِ وَلَكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ ﴿٥٦﴾
আর যাদেরকে ঈমান ও জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে- তোমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। এটাই হল পুনরুত্থান দিবস কিন্তু তোমরা জানতে না। [তাইসিরুল কুরআন]
সত্য-মিথ্যার পার্থক্যের দিন :
আস-সাফফাত, ৩৭:২১ ⋮
هَذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ ﴿٢١﴾
এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যে বলে অস্বীকার করতে। [তাইসিরুল কুরআন]
প্রতিদানের দিন :
আল-ফাতিহা, ১:৪ ⋮
مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾
যিনি প্রতিফল দিবসের মালিক। [তাইসিরুল কুরআন]
একত্রিত হওয়ার দিন:
আশ-শূরা, ৪২:৭ ⋮
وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنْذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ ﴿٧﴾
এভাবে আমি তোমার প্রতি কুরআন আরবী ভাষায় নাযিল করেছি যাতে তুমি উম্মুল কুরা (মক্কা শহর) ও তার চার পাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পার, আর সতর্ক কর একত্রিত হওয়ার দিন সম্পর্কে যে বিষয়ে কোন সন্দেহ নেই। (একত্রিত হওয়ার পর) এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। [তাইসিরুল কুরআন]
পরস্পর সাক্ষাতের দিন:
গাফির, ৪০:১৫ ⋮
رَفِيعُ الدَّرَجَاتِ ذُو الْعَرْشِ يُلْقِي الرُّوحَ مِنْ أَمْرِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِ ﴿١٥﴾
তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, ‘আরশের অধিপতি। তিনি তাঁর নির্দেশে তাঁর বান্দাদের যার প্রতি ইচ্ছে ওয়াহী প্রেরণ করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করে। [তাইসিরুল কুরআন]
যন্ত্রণাদায়ক দিন :
হূদ, ১১:২৬ ⋮
أَنْ لَا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ ﴿٢٦﴾
যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করো না, অন্যথায় আমি আশঙ্কা করছি যে, তোমাদের উপর একদিন বেদনাদায়ক ‘আযাব আসবে। [তাইসিরুল কুরআন]
পরিতাপের দিন :
মারইয়াম, ১৯:৩৯ ⋮
وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٣٩﴾
বিপদের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করে দাও যখন ব্যাপার চূড়ান্ত করা হবে আর (দেখ) এ সম্পর্কে তারা উদাসীন আর তারা ঈমান আনে না। [তাইসিরুল কুরআন]
সমাগত দিন :
গাফির, ৪০:১৮ ⋮
وَأَنْذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ ﴿١٨﴾
তাদেরকে সতর্ক কর সেই ঘনিয়ে আসা দিন সম্পর্কে যখন ওষ্ঠাগত প্রাণ নিয়ে তারা দুঃখ-কষ্ট সংবরণ করবে। যালিমদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না, এমন কোন সুপারিশকারীও থাকবে না যার কথা গ্রহণ করা হবে। [তাইসিরুল কুরআন]
- উপস্থিত হওয়ার দিন:
হূদ, ১১:১০৩ ⋮
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِمَنْ خَافَ عَذَابَ الْآخِرَةِ ذَلِكَ يَوْمٌ مَجْمُوعٌ لَهُ النَّاسُ وَذَلِكَ يَوْمٌ مَشْهُودٌ ﴿١٠٣﴾
এতে অবশ্যই নিদর্শন আছে তার জন্য যে আখেরাতের শাস্তিকে ভয় করে। এটা এমন দিন, যে দিনের জন্য সব মানুষকে একত্রিত করা হবে, এটা হাযির হওয়ার দিন। [তাইসিরুল কুরআন]
সত্য দিন ।
আন-নাবা, ৭৮:৩৯ ⋮
ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا ﴿٣٩﴾
এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক। [তাইসিরুল কুরআন]
প্রতিশ্রুতির দিন ।
আল-বুরুজ, ৮৫:২ ⋮
وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾
আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে, [তাইসিরুল কুরআন]
হিসাবের দিন ।
গাফির, ৪০:২৭ ⋮
وَقَالَ مُوسَى إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ مِنْ كُلِّ مُتَكَبِّرٍ لَا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ ﴿٢٧﴾
মূসা বলল- আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় গ্রহণ করছি সকল দাম্ভিক অহংকারীদের হতে, যারা বিচার দিবসে বিশ্বাস করে না। [তাইসিরুল কুরআন]
বের হওয়ার দিন ।
কাফ, ৫০:৪২ ⋮
يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذَلِكَ يَوْمُ الْخُرُوجِ ﴿٤٢﴾
যেদিন সমস্ত মানুষ প্রকৃতই শুনতে পাবে এক (ভয়ংকর) ধ্বনি। সেদিনটি হবে (ভূগর্ভ থেকে সকল আত্মার) বের হওয়ার দিন। [তাইসিরুল কুরআন]
ফরিয়াদের দিন ।
গাফির, ৪০:৩২ ⋮
وَيَا قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ ﴿٣٢﴾
হে আমার জাতি! আমি আশঙ্কা করছি তোমাদের আর্ত চিৎকার আর কান্নাকাটি করার একটি দিনের। [তাইসিরুল কুরআন]
বড় দিন ।
হূদ, ১১:৩ ⋮
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ ﴿٣﴾
(এটা শিক্ষা দেয়) যে, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, আর অনুশোচনাভরে তাঁর দিকেই ফিরে এসো, তাহলে তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দিবেন, আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তাঁর অনুগ্রহ দানে ধন্য করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের উপর বড় এক কঠিন দিনের ‘আযাবের আশঙ্কা করছি। [তাইসিরুল কুরআন]
মহান দিন ।
আল-আন'আম, ৬:১৫ ⋮
قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ ﴿١٥﴾
বল, যদি আমি আমার রবের অবাধ্য হই, তবে আমি বড় (ভয়াবহ) দিনের শাস্তির ভয় করি। [তাইসিরুল কুরআন]
সর্বগ্রাসী দিন ।
কোনো আয়াত নেই।
লোকসানের দিন ।
আত-তাগাবুন, ৬৪:৯ ⋮
يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذَلِكَ يَوْمُ التَّغَابُنِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٩﴾
যখন একত্র করার দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন, সে দিনটি হবে তোমাদের হার জিতের দিন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ তার পাপ মোচন করে দিবেন, আর তাকে জান্নাতে দাখিল করবেন যার নীচ দিয়ে নির্ঝরিণী প্রবাহিত। সেখানে তারা থাকবে চিরকাল সর্বকাল। এটাই মহা সাফল্য। [তাইসিরুল কুরআন]
কঠীন দিন ।
আল-কামার, ৫৪:৮ ⋮
مُهْطِعِينَ إِلَى الدَّاعِي يَقُولُ الْكَافِرُونَ هَذَا يَوْمٌ عَسِرٌ ﴿٨﴾
ভীত-সন্ত্রস্ত হয়ে তারা আহবানকারীর দিকে ছুটে আসবে। কাফিররা বলবে- ‘‘কঠিন এ দিন’’। [তাইসিরুল কুরআন]
ভারী দিন ।
আল-ইনসান, ৭৬:২৭ ⋮
إِنَّ هَؤُلَاءِ يُحِبُّونَ الْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا ﴿٢٧﴾
এ লোকেরা তো পার্থিব জীবনকে ভালবাসে আর তাদের আড়ালে যে (কিয়ামাতের) কঠিন দিন (আসছে) তাকে উপেক্ষা করে। [তাইসিরুল কুরআন]
বিপদের দিন ।
আল-ইনসান, ৭৬:১০ ⋮
إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا ﴿١٠﴾
আমরা কেবল ভয় করি আমাদের প্রতিপালকের পক্ষ হতে এক ভীতিপ্রদ ভয়ানক দিনের। [তাইসিরুল কুরআন]
শিঙ্গায় ফুঁক দেওয়ার দিনটিই হলো প্রতিশ্রুত শাস্তির দিন।
কাফ, ৫০:২০ ⋮
وَنُفِخَ فِي الصُّورِ ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ ﴿٢٠﴾
অতঃপর সিঙ্গায় ফুঁক দেয়া হবে। সেটাই হল শাস্তির দিন (যে সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছিল)। [তাইসিরুল কুরআন]
আর কিসে আপনাকে জানাবে, প্রতিদান দিবস কী?
আল-ইনফিতার, ৮২:১৭ ⋮
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ﴿١٧﴾
তুমি কি জান কর্মফলের দিনটি কী? [তাইসিরুল কুরআন]
পুনরায়, আপনাকে কিসে জানাবে প্রতিদান দিবস কী?
আল-ইনফিতার, ৮২:১৮ ⋮
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ﴿١٨﴾
আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ? [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, এক অবশ্যম্ভাবী বাস্তবতা।
আল-হাক্কাহ, ৬৯:১ ⋮
الْحَاقَّةُ ﴿١﴾
নিশ্চিত সংঘটিতব্য বিষয়, [তাইসিরুল কুরআন]
আল-ক্বারি'আহ হলো সেই মহাপ্রলয়।
আল-কারি'আ, ১০১:১ ⋮
الْقَارِعَةُ ﴿١﴾
মহা বিপদ [তাইসিরুল কুরআন]
আর আপনাকে কিসে জানাবে যে, সেই অবশ্যম্ভাবী ঘটনাটি (আল-হাক্কাহ) কী?
আল-হাক্কাহ, ৬৯:৩ ⋮
وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ ﴿٣﴾
আর তুমি কি জান কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়? [তাইসিরুল কুরআন]
আর কিসে আপনাকে অবহিত করবে যে, করাঘাতকারী মহাবিপর্যয়টি (আল-ক্বারিয়াহ) কী?
আল-কারি'আ, ১০১:৩ ⋮
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾
মহা বিপদ সম্পর্কে তুমি কী জান? [তাইসিরুল কুরআন]