বিষয়ভিত্তিক কুরআন > আল্লাহর সতর্কবাণী

মানুষ সম্পদকে খুবই ভালোবাসে:

আল-ফাজর, ৮৯:২০
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا ﴿٢٠﴾
আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত ভালবাস। [তাইসিরুল কুরআন]

মানুষ যত সম্পদ পায় আরো বেশি চায়:

আল-মুদ্দাসসির, ৭৪:১২
وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا ﴿١٢﴾
আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ, [তাইসিরুল কুরআন]
আল-মুদ্দাসসির, ৭৪:১৩
وَبَنِينَ شُهُودًا ﴿١٣﴾
আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে। [তাইসিরুল কুরআন]
আল-মুদ্দাসসির, ৭৪:১৪
وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا ﴿١٤﴾
এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম। [তাইসিরুল কুরআন]
আল-মুদ্দাসসির, ৭৪:১৫
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ ﴿١٥﴾
এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই। [তাইসিরুল কুরআন]

মানুষ মৃত্যু পর্যন্ত সম্পদ আহরণ করতে চায়:

আত-তাকাসুর, ১০২:১
أَلْهَاكُمُ التَّكَاثُرُ ﴿١﴾
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে। [তাইসিরুল কুরআন]
আত-তাকাসুর, ১০২:২
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ ﴿٢﴾
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়। [তাইসিরুল কুরআন]
আত-তাকাসুর, ১০২:৩
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে, [তাইসিরুল কুরআন]
আত-তাকাসুর, ১০২:৪
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। [তাইসিরুল কুরআন]
আত-তাকাসুর, ১০২:৫
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ ﴿٥﴾
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে) [তাইসিরুল কুরআন]
আত-তাকাসুর, ১০২:৬
لَتَرَوُنَّ الْجَحِيمَ ﴿٦﴾
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে, [তাইসিরুল কুরআন]
আত-তাকাসুর, ১০২:৭
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ﴿٧﴾
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে, [তাইসিরুল কুরআন]

মানুষ ধনসম্পদ ও সন্তান-সন্ততির কারণে আল্লাহকে ভুলে যায়:

আল-মুনাফিকূন, ৬৩:৯
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿٩﴾
হে মু’মিনগণ! তোমাদের ধন-সম্পদ আর তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ হতে গাফিল করে না দেয়। যারা এমন করবে তারাই ক্ষতিগ্রস্ত। [তাইসিরুল কুরআন]

তিনটি বিষয়কে আটটি জিনিসের উপর প্রাধান্য না দিলে তার ভয়াবহ পরিণতি:

আত-তাওবা, ৯:২৪
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ﴿٢٤﴾
বল, ‘যদি তোমাদের পিতারা, আর তোমাদের সন্তানেরা, আর তোমাদের ভাইয়েরা, আর তোমাদের স্ত্রীরা, আর তোমাদের গোষ্ঠীর লোকেরা আর ধন-সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর ব্যবসা তোমরা যার মন্দার ভয় কর, আর বাসস্থান যা তোমরা ভালবাস (এসব) যদি তোমাদের নিকট প্রিয়তর হয় আল্লাহ, তাঁর রসূল ও তাঁর পথে জিহাদ করা হতে, তাহলে অপেক্ষা কর যতক্ষণ না আল্লাহ তাঁর চূড়ান্ত ফয়সালা তোমাদের কাছে নিয়ে আসেন।’ আর আল্লাহ অবাধ্য আচরণকারীদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। [তাইসিরুল কুরআন]

কিয়ামতের দিন মানুষ নিআমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

আত-তাকাসুর, ১০২:৮
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ﴿٨﴾
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে। [তাইসিরুল কুরআন]

আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের (শাস্তি) বিষয়ে সতর্ক করছেন।

আলে-ইমরান, ৩:২৮
لَا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ ﴿٢٨﴾
মু’মিনগণ যেন মু’মিনগণ ছাড়া কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করে, মূলতঃ যে এমন করবে আল্লাহর সাথে তার কোন কিছুরই সম্পর্ক নেই, তবে ব্যতিক্রম হল যদি তোমরা তাদের যুলম হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন কর। আর আল্লাহ তাঁর নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করছেন এবং আল্লাহরই দিকে প্রত্যাবর্তন। [তাইসিরুল কুরআন]

আল্লাহ কাফিরদেরকে তাদের খাওয়া ও ভোগ-বিলাসে মত্ত থাকতে ছেড়ে দিয়েছেন।

আল-হিজর, ১৫:৩
ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ ﴿٣﴾
ছেড়ে দাও ওদেরকে, ওরা খেতে থাক আর ভোগ করতে থাক, আর (মিথ্যে) আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক, শীঘ্রই ওরা (ওদের ‘আমালের পরিণতি) জানতে পারবে। [তাইসিরুল কুরআন]

মুনাফিকদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন আপনাকে (নবী ﷺ) মুগ্ধ না করে।

আত-তাওবা, ৯:৫৫
فَلَا تُعْجِبْكَ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُعَذِّبَهُمْ بِهَا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَتَزْهَقَ أَنْفُسُهُمْ وَهُمْ كَافِرُونَ ﴿٥٥﴾
কাজেই তাদের ধন-সম্পত্তি আর সন্তান-সন্ততি যেন তোমার চোখ ধাঁধিয়ে না দেয়, ওসব দিয়েই আল্লাহ দুনিয়াতে ওদেরকে শাস্তি দিতে চান আর কাফির অবস্থাতেই যেন তাদের জান বাহির হয়। [তাইসিরুল কুরআন]

তোমার ধ্বংস অতি নিকটবর্তী।

আল-ক্বিয়ামাহ, ৭৫:৩৪
أَوْلَى لَكَ فَأَوْلَى ﴿٣٤﴾
দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ, [তাইসিরুল কুরআন]

অতঃপর, সেই ধ্বংস আরও নিকটবর্তী।

আল-ক্বিয়ামাহ, ৭৫:৩৪
أَوْلَى لَكَ فَأَوْلَى ﴿٣٤﴾
দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ, [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px