বিষয়ভিত্তিক কুরআন > ধনসম্পদের ফিতনা

অধিক প্রাচুর্য্য অনেকের আকীদা-বিশ্বাস নষ্ট করে দেয়:

মারইয়াম, ১৯:৭৭
أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا ﴿٧٧﴾
তুমি কি লক্ষ্য করেছ সে ব্যক্তিকে যে আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছে আর সে বলে, ‘আমাকে অবশ্য অবশ্যই সম্পদ আর সন্তানাদি দেয়া হবে।’ [তাইসিরুল কুরআন]
মারইয়াম, ১৯:৭৮
أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمَنِ عَهْدًا ﴿٧٨﴾
সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে, নাকি দয়াময়ের নিকট থেকে প্রতিশ্রুতি লাভ করেছে? [তাইসিরুল কুরআন]
মারইয়াম, ১৯:৭৯
كَلَّا سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُ مِنَ الْعَذَابِ مَدًّا ﴿٧٩﴾
কক্ষনো না, তারা যা বলে আমি তা লিখে রাখব আর আমি তার শাস্তি বাড়াতেই থাকব, বাড়াতেই থাকব। [তাইসিরুল কুরআন]
মারইয়াম, ১৯:৮০
وَنَرِثُهُ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا ﴿٨٠﴾
সে যে বিষয়ের কথা বলে (তার সম্পদ-সরঞ্জাম ও জনবলের গর্ব করে) তা থাকবে আমার অধিকারে আর সে আমার কাছে আসবে নিঃসঙ্গ, একাকী। [তাইসিরুল কুরআন]

সম্পদ বেশি হলে অনেক সময় মানুষ অবাধ্য হয়ে যায়:

আল-আলাক, ৯৬:৭
أَنْ رَآهُ اسْتَغْنَى ﴿٧﴾
কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে, [তাইসিরুল কুরআন]
আল-আলাক, ৯৬:৬
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى ﴿٦﴾
না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে, [তাইসিরুল কুরআন]

তারা পরকালে পরিতাপ করবে:

আল-হাক্কাহ, ৬৯:২৭
يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ ﴿٢٧﴾‎
‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত! [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২৮
مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ ﴿٢٨﴾
আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:২৯
هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ ﴿٢٩﴾
আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে, [তাইসিরুল কুরআন]

কাফিরদের সম সম্পদ কে কোন কাজে আসবে না:

আলে-ইমরান, ৩:১০
إِنَّ الَّذِينَ كَفَرُوا لَنْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِنَ اللَّهِ شَيْئًا وَأُولَئِكَ هُمْ وَقُودُ النَّارِ ﴿١٠﴾
নিশ্চয়ই যারা কুফরী করে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কোন কাজে লাগবে না এবং তারাই আগুনের ইন্ধন। [তাইসিরুল কুরআন]

আবু লাহাবের সম্পদ কোন কাজে আসেনি:

আল-মাসাদ, ১১১:১
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ ﴿١﴾
আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে, [তাইসিরুল কুরআন]
আল-মাসাদ, ১১১:২
مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ ﴿٢﴾
তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না, [তাইসিরুল কুরআন]
আল-মাসাদ, ১১১:৩
سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ ﴿٣﴾
অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে, [তাইসিরুল কুরআন]
আল-মাসাদ, ১১১:৪
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ﴿٤﴾
আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)। [তাইসিরুল কুরআন]
আল-মাসাদ, ১১১:৫
فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ ﴿٥﴾
আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px