বিষয়ভিত্তিক কুরআন > উদ্ভিদ

আল্লাহ উদ্ভিদ ও ফসলাদী সৃষ্টি করেছেন:

আল-আন'আম, ৬:৯৯
وَهُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ انْظُرُوا إِلَى ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ إِنَّ فِي ذَلِكُمْ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ ﴿٩٩﴾
তিনিই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অতঃপর তা দ্বারা আমি সকল প্রকার উদ্ভিদ উদগত করি, অতঃপর তা থেকে সবুজ পাতা উদ্গত করি, অতঃপর তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপন্ন করি, খেজুর গাছের মোচা থেকে ঝুলন্ত কাঁদি নির্গত করি, আঙ্গুরের বাগান সৃষ্টি করি, আর সৃষ্টি করি জায়তুন ও ডালিম, সেগুলো একই রকম এবং বিভিন্ন রকমও। লক্ষ্য কর তার ফলের প্রতি যখন গাছে ফল আসে আর ফল পাকে। এসবের ভিতরে মু’মিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন আছে। [তাইসিরুল কুরআন]
কাফ, ৫০:৭
وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ ﴿٧﴾
আর পৃথিবী- তাকে করেছি বিস্তৃত আর তাতে সংস্থাপিত করেছি পর্বতরাজি আর তাতে উদ্গত করেছি যাবতীয় সুদৃশ্য উদ্ভিদরাজি। [তাইসিরুল কুরআন]

নানা রকম উদ্ভিদ ও বাগান রয়েছে:

আবাসা, ৮০:২৪
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَى طَعَامِهِ ﴿٢٤﴾
মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন। [তাইসিরুল কুরআন]
আবাসা, ৮০:২৫
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ﴿٢٥﴾
আমি প্রচুর পানি ঢালি, [তাইসিরুল কুরআন]
আবাসা, ৮০:২৬
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا ﴿٢٦﴾
তারপর যমীনকে বিদীর্ণ করে দেই, [তাইসিরুল কুরআন]
আবাসা, ৮০:২৭
فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا ﴿٢٧﴾
অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য, [তাইসিরুল কুরআন]
আবাসা, ৮০:২৯
وَزَيْتُونًا وَنَخْلًا ﴿٢٩﴾
যয়তূন, খেজুর, [তাইসিরুল কুরআন]
আবাসা, ৮০:৩০
وَحَدَائِقَ غُلْبًا ﴿٣٠﴾
আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা, [তাইসিরুল কুরআন]
আবাসা, ৮০:৩১
وَفَاكِهَةً وَأَبًّا ﴿٣١﴾
আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা। [তাইসিরুল কুরআন]
আবাসা, ৮০:৩২
مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ ﴿٣٢﴾
তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য। [তাইসিরুল কুরআন]

উঁচু উঁচু খেজুর গাছ:

কাফ, ৫০:১০
وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ ﴿١٠﴾
আর উঁচু খেজুর গাছ যাতে আছে খেজুর গুচ্ছ স্তরে স্তরে সাজানো। [তাইসিরুল কুরআন]

তেল উৎপাদনকারী উদ্ভিদ:

আল-মুমিনুন, ২৩:২০
وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُورٍ سَيْنَاءَ تَنْبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِلْآكِلِينَ ﴿٢٠﴾
আর (আমি সৃষ্টি করি) এক বৃক্ষ যা সিনাই পর্বতে জন্মে, যাথেকে তেল উৎপন্ন হয়, আর ভক্ষণকারীদের জন্য রসনা তৃপ্তিকর। [তাইসিরুল কুরআন]

বিজুর ও আঙ্গুরের বাগান:

আল-মুমিনুন, ২৩:১৯
فَأَنْشَأْنَا لَكُمْ بِهِ جَنَّاتٍ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ لَكُمْ فِيهَا فَوَاكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ ﴿١٩﴾
অতঃপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি, ওতে তোমাদের জন্য আছে পর্যাপ্ত ফল, যাথেকে তোমরা খাও (আর সুখভোগ কর)। [তাইসিরুল কুরআন]
ইয়াসীন, ৩৬:৩৩
وَآيَةٌ لَهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ ﴿٣٣﴾
মৃত যমীন তাদের জন্য একটা নিদর্শন। তাকে আমি জীবিত করি আর তা থেকে আমি উৎপন্ন করি শস্য যা থেকে তারা খায়। [তাইসিরুল কুরআন]
ইয়াসীন, ৩৬:৩৪
وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ ﴿٣٤﴾
আর আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান তৈরি করি, আর তাতে প্রবাহিত করি ঝর্ণাধারা। [তাইসিরুল কুরআন]
ইয়াসীন, ৩৬:৩৫
لِيَأْكُلُوا مِنْ ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ ﴿٣٥﴾
যাতে তারা তার ফল খেতে পারে- যা তারা তাদের হাত দিয়ে বানায়নি। তাহলে কেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না? [তাইসিরুল কুরআন]

মানুষ ও জীবজন্তুর খাদ্য উদ্ভিদ থেকেই উৎপন্ন হচ্ছে:

আস-সাজদাহ, ৩২:২৭
أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ ﴿٢٧﴾
তারা কি লক্ষ্য করে না যে, আমি উষর ভূমিতে পানি প্রবাহিত ক’রে তা দিয়ে শষ্য উদগত করি যাথেকে তাদের গবাদি পশু ও তারা নিজেরা খাদ্য গ্রহণ করে, তবুও কি তারা লক্ষ্য করবে না? [তাইসিরুল কুরআন]

একই পানি দ্বারা সবরকমের বাগানে সেচ দেয়া হচ্ছে:

আর-রাদ, ১৩:৪
وَفِي الْأَرْضِ قِطَعٌ مُتَجَاوِرَاتٌ وَجَنَّاتٌ مِنْ أَعْنَابٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَى بِمَاءٍ وَاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَى بَعْضٍ فِي الْأُكُلِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ ﴿٤﴾
যমীনে আছে বিভিন্ন ভূখন্ড যা পরস্পর সংলগ্ন, আছে আঙ্গুরের বাগান, শস্য ক্ষেত, খেজুর গাছ- একই মূল হতে উদ্গত আর একই মূল থেকে উদগত নয়- যদিও একই পানিতে সিক্ত। খাওয়ার স্বাদে এদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে। [তাইসিরুল কুরআন]

আল্লাহ বিভিন্ন রকম ফল ও বাগান তৈরি করেছেন:

ফাতির, ৩৫:২৭
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ ﴿٢٧﴾
তুমি কি দেখ না যে, আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দিয়ে রং বেরংয়ের ফলমূল উদগত করি। পাহাড়ের মধ্যে আছে বিভিন্ন বর্ণের গিরিপথ- সাদা, লাল আর নিকষ কালো। [তাইসিরুল কুরআন]

পৃথিবীতে রয়েছে নানাবিধ ফল।

আর-রাহমান, ৫৫:১১
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ ﴿١١﴾
এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা, [তাইসিরুল কুরআন]

এবং পৃথিবীতে রয়েছে আবরণযুক্ত খেজুর গাছ।

আর-রাহমান, ৫৫:১১
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ ﴿١١﴾
এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা, [তাইসিরুল কুরআন]

আল্লাহ পৃথিবীতে খোসা ও কাণ্ডবিশিষ্ট শস্য উৎপন্ন করেন।

আর-রাহমান, ৫৫:১২
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ ﴿١٢﴾
আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ। [তাইসিরুল কুরআন]

আল্লাহ পৃথিবীতে সুগন্ধি উদ্ভিদও উৎপন্ন করেন।

আর-রাহমান, ৫৫:১২
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ ﴿١٢﴾
আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ। [তাইসিরুল কুরআন]

এবং আল্লাহ পৃথিবী থেকে এর চারণভূমি উৎপন্ন করেছেন।

আন-নাযি'আত, ৭৯:৩১
أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا ﴿٣١﴾
তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px