বিষয়ভিত্তিক কুরআন > পাহাড়
আল্লাহ ভূপৃষ্ঠে পাহাড় স্থাপন করেছেন:
হা-মীম আস-সাজদা, ৪১:১০ ⋮
وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ ﴿١٠﴾
(যমীন সৃষ্টির পর) তার বুকে তিনি সৃদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন, যমীনকে বরকতমন্ডিত করেছেন আর তাতে প্রার্থীদের প্রয়োজন মুতাবেক নির্দিষ্ট পরিমাণ খাদ্য সঞ্চিত করেছেন চার দিনে। [তাইসিরুল কুরআন]
আন-নাযি'আত, ৭৯:৩২ ⋮
وَالْجِبَالَ أَرْسَاهَا ﴿٣٢﴾
পবর্তকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, [তাইসিরুল কুরআন]
কাফ, ৫০:৭ ⋮
وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ ﴿٧﴾
আর পৃথিবী- তাকে করেছি বিস্তৃত আর তাতে সংস্থাপিত করেছি পর্বতরাজি আর তাতে উদ্গত করেছি যাবতীয় সুদৃশ্য উদ্ভিদরাজি। [তাইসিরুল কুরআন]
আল্লাহ পাহাড়কে তৈরি করেছেন পেরেকস্বরূপ:
আন-নাবা, ৭৮:৭ ⋮
وَالْجِبَالَ أَوْتَادًا ﴿٧﴾
আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)? [তাইসিরুল কুরআন]
পাহাড়ের কারণে পৃথিবী নড়াচড়া করে না:
আন-নাহাল, ১৬:১৫ ⋮
وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ ﴿١٥﴾
তিনি যমীনে সুদৃঢ় পর্বত সংস্থাপিত করেছেন যাতে যমীন তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, আর সংস্থাপিত করেছেন নদী নির্ঝরিণী আর পথ যাতে তোমরা পথের সন্ধান পেতে পার। [তাইসিরুল কুরআন]
লুকমান, ৩১:১০ ⋮
خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَنْ تَمِيدَ بِكُمْ وَبَثَ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيمٍ ﴿١٠﴾
তিনি আকাশমন্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া যা তোমরা দেখছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দন্ডায়মান পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে আর তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার জীবজন্তু, আর আমিই আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর তাতে উদ্গত করি যাবতীয় কল্যাণকর উদ্ভিদ। [তাইসিরুল কুরআন]
কিয়ামতের দিন পাহাড়গুলো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে:
আল-কারি'আ, ১০১:৫ ⋮
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ ﴿٥﴾
আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত। [তাইসিরুল কুরআন]
পাহাড়ে বিভিন্ন বর্ণের গিরিপথ থাকে:
ফাতির, ৩৫:২৭ ⋮
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ ﴿٢٧﴾
তুমি কি দেখ না যে, আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দিয়ে রং বেরংয়ের ফলমূল উদগত করি। পাহাড়ের মধ্যে আছে বিভিন্ন বর্ণের গিরিপথ- সাদা, লাল আর নিকষ কালো। [তাইসিরুল কুরআন]
কোনটার উচ্চতা অনেক বেশি:
আল-মুরসালাত, ৭৭:২৭ ⋮
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا ﴿٢٧﴾
আর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পবর্তমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি। [তাইসিরুল কুরআন]
আল্লাহ পাহাড়কে আশ্রয়স্থল বানিয়েছেন:
আন-নাহাল, ১৬:৮১ ⋮
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنَ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ ﴿٨١﴾
আল্লাহ যা সৃষ্টি করেছেন তাত্থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, পাহাড়-পর্বতে তোমাদের আত্মগোপনের জায়গা বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পোশাক দিয়েছেন যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে। আর দিয়েছেন এমন পোশাক যা তোমাদেরকে সংঘাতের সময় রক্ষা করে। এভাবে তিনি তোমাদের জন্য তাঁর নি‘মাতসমূহ পূর্ণ করেন যাতে তোমরা তাঁর প্রতি আত্মসমর্পণ কর। [তাইসিরুল কুরআন]
সামুদ জাতি পাহাড় কেটে ঘর নির্মাণ করত:
আল-হিজর, ১৫:৮২ ⋮
وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ ﴿٨٢﴾
তারা পাহাড় খোদাই করতঃ ঘর তৈরি করে নিজেদেরকে নিরাপদ ভাবত। [তাইসিরুল কুরআন]
দাউদ (আঃ) এর সঙ্গে পাহাড়ও তাসবীহ পাঠ করত:
সাবা, ৩৪:১০ ⋮
وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ ﴿١٠﴾
আমি আমার পক্ষ থেকে দাঊদের প্রতি অনুগ্রহ করেছিলাম। (আমি আদেশ করেছিলাম) হে পর্বতমালা! তোমরা দাঊদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা কর আর পাখীদেরকেও (এ আদেশ করেছিলাম)। আমি লোহাকে তার জন্য নরম করেছিলাম। [তাইসিরুল কুরআন]
পাহাড় তাওহিদের নিদর্শন ।
আল-গাশিয়া, ৮৮:১৯ ⋮
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴿١٩﴾
এবং পর্বতমালার দিকে, কী রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে? [তাইসিরুল কুরআন]
আল্লাহ সিনাই পর্বতের শপথ করেছেন।
আত-তীন, ৯৫:২ ⋮
وَطُورِ سِينِينَ ﴿٢﴾
শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত), [তাইসিরুল কুরআন]
কিয়ামতের দিন পর্বতসমূহকে চূর্ণ-বিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হবে।
আল-মুরসালাত, ৭৭:১০ ⋮
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ ﴿١٠﴾
যখন পবর্তমালা ধুনিত হবে। [তাইসিরুল কুরআন]