বিষয়ভিত্তিক কুরআন > যিকিরের ফযীলত ও উপকারিতা

যিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে:

আর-রাদ, ১৩:২৮
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ ﴿٢٨﴾
তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। [তাইসিরুল কুরআন]

মুমিনের শরীর ও অন্তর আল্লাহর স্মরণে নরম হয়:

আয-যুমার, ৩৯:২৩
اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُتَشَابِهًا مَثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَى ذِكْرِ اللَّهِ ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ ﴿٢٣﴾
আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন- এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ, যার বিষয়াবলী পুনরাবৃত্তি করা হয়েছে। যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গা এতে শিউরে উঠে। তখন তাদের দেহ-মন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায়। এ হল আল্লাহর হিদায়াত, যাকে ইচ্ছে তদ্দবারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথহারা করেন, তার কোন পথপ্রদর্শক নেই। [তাইসিরুল কুরআন]

আল্লাহকে স্মরণ করলে তিনিও বান্দাদেরকে স্মরণ করেন:

আল-বাকারা, ২:১৫২
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ ﴿١٥٢﴾
কাজেই তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব এবং আমার শোকর করতে থাক, না-শোকরী করো না। [তাইসিরুল কুরআন]

যিকিরকারীরা সফলকাম হয়:

আল-আ'লা, ৮৭:১৪
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى ﴿١٤﴾
সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে, [তাইসিরুল কুরআন]
আল-আ'লা, ৮৭:১৫
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى ﴿١٥﴾
আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية