বিষয়ভিত্তিক কুরআন > সকল নবীই তাক্বওয়া অর্জনের দাওয়াত দিয়েছেন
নূহ (আঃ) এর দাওয়াত:
আশ-শুআ'রা, ২৬:১০৫ ⋮
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ ﴿١٠٥﴾
নূহের কওম রসুলগণকে মিথ্যে ব’লে প্রত্যাখান করেছিল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১০৬ ⋮
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٠٦﴾
যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বলেছিল- ‘তোমরা কি ভয় করবে না (আল্লাহকে)? [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১০৭ ⋮
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٠٧﴾
আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১০৮ ⋮
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ ﴿١٠٨﴾
কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমার অনুসরণ কর। [তাইসিরুল কুরআন]
হুদ (আঃ) এর দাওয়াত :
আশ-শুআ'রা, ২৬:১২৩ ⋮
كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ ﴿١٢٣﴾
‘আদ সম্প্রদায় রসূলগণকে মিথ্যে সাব্যস্ত করেছিল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১২৪ ⋮
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾
যখন তাদের ভাই হূদ তাদেরকে বলল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১২৫ ⋮
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٢٥﴾
আমি তোমাদের জন্য (প্রেরিত) এক বিশ্বস্ত রসুল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১২৬ ⋮
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ ﴿١٢٦﴾
কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর। [তাইসিরুল কুরআন]
সালেহ (আঃ) এর দাওয়াত:
আশ-শুআ'রা, ২৬:১৪১ ⋮
كَذَّبَتْ ثَمُودُ الْمُرْسَلِينَ ﴿١٤١﴾
সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৪২ ⋮
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلَا تَتَّقُونَ ﴿١٤٢﴾
যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিল- তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৪৩ ⋮
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٤٣﴾
আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রসূল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৪৪ ⋮
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ ﴿١٤٤﴾
কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর। [তাইসিরুল কুরআন]
শুয়াইব (আঃ) এর দাওয়াত:
আশ-শুআ'রা, ২৬:১৭৬ ⋮
كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ ﴿١٧٦﴾
বনের অধিবাসীরা রসূলদেরকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৭৭ ⋮
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ ﴿١٧٧﴾
যখন শু‘আয়ব তাদেরকে বলেছিল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৭৮ ⋮
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٧٨﴾
আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৭৯ ⋮
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ ﴿١٧٩﴾
কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর। [তাইসিরুল কুরআন]
ইলয়াস (আঃ) এর দাওয়াত:
আস-সাফফাত, ৩৭:১২৩ ⋮
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ ﴿١٢٣﴾
ইলিয়াসও ছিল অবশ্যই রসূলদের একজন। [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:১২৪ ⋮
إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾
স্মরণ কর, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? [তাইসিরুল কুরআন]
মূসা (আঃ) এর দাওয়াত:
আশ-শুআ'রা, ২৬:১০ ⋮
وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ ﴿١٠﴾
স্মরণ কর, যখন তোমার প্রতিপালক মূসাকে ডাক দিয়ে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও, [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১১ ⋮
قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ ﴿١١﴾
ফেরাউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করে না? [তাইসিরুল কুরআন]
ঈসা (আঃ) এর দাওয়াত:
আলে-ইমরান, ৩:৫০ ⋮
وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ ﴿٥٠﴾
‘(আর আমি এসেছি) আমার সামনে তাওরাতের নিদর্শন যা রয়েছে তার সমর্থকরূপে যেন তোমাদের জন্য কোন কোন জিনিস হালাল করে দেই যা তোমাদের প্রতি হারাম ছিল এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নিদর্শনসহ তোমাদের নিকট এসেছি, কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে অনুসরণ কর’। [তাইসিরুল কুরআন]
মুহাম্মাদর এর দাওয়াত:
আল-আলাক, ৯৬:১১ ⋮
أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَى ﴿١١﴾
তুমি কি ভেবে দেখেছ (যাকে নিষেধ করা হচ্ছে) সে যদি সৎ পথে থাকে, [তাইসিরুল কুরআন]
আল-আলাক, ৯৬:১২ ⋮
أَوْ أَمَرَ بِالتَّقْوَى ﴿١٢﴾
আর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয় (তাহলে তার এ কাজগুলো কেমন মনে কর?) [তাইসিরুল কুরআন]
লূত (আঃ) এর দাওয়াত ।
আশ-শুআ'রা, ২৬:১৬০ ⋮
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ ﴿١٦٠﴾
লূতের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৬১ ⋮
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ ﴿١٦١﴾
যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল- ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না? [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৬২ ⋮
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٦٢﴾
আমি তো তোমাদের জন্য (প্রেরিত) একজন বিশ্বস্ত রসূল। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৬৩ ⋮
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ ﴿١٦٣﴾
কাজেই তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মান্য কর। [তাইসিরুল কুরআন]