বিষয়ভিত্তিক কুরআন > অনর্থক বিষয়াবলি থেকে দূরে থাকা
অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকতে হবে:
আল-মুমিনুন, ২৩:১ ⋮
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ ﴿١﴾
মু’মিনরা সফলকাম হয়ে গেছে। [তাইসিরুল কুরআন]
আল-মুমিনুন, ২৩:৩ ⋮
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ﴿٣﴾
যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে। [তাইসিরুল কুরআন]
কবিরা প্রত্যেক (ভাবনার) উপত্যকায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।
আশ-শুআ'রা, ২৬:২২৫ ⋮
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ ﴿٢٢٥﴾
তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে? [তাইসিরুল কুরআন]
মুমিনগণ যখন অনর্থক কথাবার্তা শোনেন, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেন।
আল-কাসাস, ২৮:৫৫ ⋮
وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ ﴿٥٥﴾
তারা যখন নিরর্থক কথাবার্তা শুনে তখন তাত্থেকে ফিরে থাকে আর বলে- আমাদের কাজের ফল আমরা পাব, তোমাদের কাজের ফল তোমরা পাবে, তোমাদের প্রতি সালাম, অজ্ঞদের সাথে আমাদের কোন প্রয়োজন নেই। [তাইসিরুল কুরআন]
অস্বীকারকারীরা ক্রীড়াচ্ছলে বাতিল বা অনর্থক কথায় মগ্ন থাকে।
আত-তূর, ৫২:১২ ⋮
الَّذِينَ هُمْ فِي خَوْضٍ يَلْعَبُونَ ﴿١٢﴾
যারা নিরর্থক কথার খেলায় মগ্ন আছে। [তাইসিরুল কুরআন]