বিষয়ভিত্তিক কুরআন > ফকীর-মিসকীন
গরীবদেরকে সাহায্য করা পুণ্যের কাজ:
আল-বাকারা, ২:১৭৭ ⋮
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ ﴿١٧٧﴾
তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে কর কিংবা পশ্চিম দিকে এতে কোন কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে, কোন ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নাবীগণের প্রতি এবং আল্লাহর ভালবাসার্থে ধন-সম্পদ আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন, মুসাফির ও যাচ্ঞাকারীদের এবং দাসত্বজীবন হতে নিস্কৃতি দিতে দান করবে এবং নামায কায়িম করবে ও যাকাত দিতে থাকবে, ওয়া‘দা করার পর স্বীয় ওয়া‘দা পূর্ণ করবে এবং অভাবে, দুঃখ-ক্লেশে ও সংকটে ধৈর্য ধারণ করবে, এ লোকেরাই সত্যপরায়ণ আর এ লোকেরাই মুত্তাকী। [তাইসিরুল কুরআন]
গরীবদেরকে খেতে দেয়া জান্নাতীদের বৈশিষ্ট্য:
আল-ইনসান, ৭৬:৮ ⋮
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا ﴿٨﴾
আর তারা আল্লাহর প্রতি তাদের ভালবাসার কারণে মিসকীন, ইয়াতীম ও কয়েদীকে খাবার খাওয়ায়। [তাইসিরুল কুরআন]
আল-ইনসান, ৭৬:৯ ⋮
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا ﴿٩﴾
তারা বলে- ‘আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি কেবল আল্লাহর চেহারা (সন্তুষ্টি) লাভের জন্য, আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না, চাই না কোন কৃতজ্ঞতা (জ্ঞাপন ও ধন্যবাদ)। [তাইসিরুল কুরআন]
গরীবদেরকে কুরবানীর গোশত দেয়ার নির্দেশ:
আল-হজ্জ, ২২:২৮ ⋮
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ ﴿٢٨﴾
যাতে তারা তাদের জন্য (এখানে রাখা দুনিয়া ও আখিরাতের) কল্যাণগুলো প্রত্যক্ষ করতে পারে আর তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিযক দান করেছেন, নির্দিষ্ট দিনগুলোতে তার উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। কাজেই তোমরা (নিজেরা) তাত্থেকে খাও আর দুঃস্থ অভাবীদের খাওয়াও। [তাইসিরুল কুরআন]
যাকাতের টাকা অভাবীদেরকে দিতে হবে:
আত-তাওবা, ৯:৬০ ⋮
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٦٠﴾
সদাক্বাহ হল ফকীর, মিসকীন ও তৎসংশ্লিষ্ট কর্মচারী ও যাদের মন জয় করা উদ্দেশ্য তাদের জন্য, দাসমুক্তি ও ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে (ব্যয়ের জন্য) আর মুসাফিরের জন্য। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরয। আর আল্লাহ হলেন সর্বজ্ঞ, মহাবিজ্ঞানী। [তাইসিরুল কুরআন]
গনিমতের মালে তাদের অংশ রয়েছে:
আল-আনফাল, ৮:৪১ ⋮
وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِنْ كُنْتُمْ آمَنْتُمْ بِاللَّهِ وَمَا أَنْزَلْنَا عَلَى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٤١﴾
তোমরা জেনে রেখ যে, যুদ্ধে যা তোমরা লাভ কর তার এক-পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ, তাঁর রসূল, রসূলের আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য যদি তোমরা আল্লাহর উপর আর চূড়ান্ত ফায়সালার দিন অর্থাৎ দু’পক্ষের (মুসলমান ও কাফের বাহিনীর) মিলিত হওয়ার দিন আমি যা আমার বান্দাহর উপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাক। আর আল্লাহ হলেন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। [তাইসিরুল কুরআন]
গরীবদের হক না দিলে পরকালেও শাস্তি হবে:
আল-মুদ্দাসসির, ৭৪:৪২ ⋮
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ ﴿٤٢﴾
‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? [তাইসিরুল কুরআন]
আল-মুদ্দাসসির, ৭৪:৪৩ ⋮
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ ﴿٤٣﴾
তারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না, [তাইসিরুল কুরআন]
আল-মুদ্দাসসির, ৭৪:৪৪ ⋮
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ ﴿٤٤﴾
আর মিসকীনদেরকে খাবার খাওয়াতাম না, [তাইসিরুল কুরআন]
আল্লাহ ভিক্ষুকদেরকে ধমক দিতে নিষেধ করেছেন:
আদ-দুহা, ৯৩:১০ ⋮
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ﴿١٠﴾
এবং ভিক্ষুককে ধমক দিবে না। [তাইসিরুল কুরআন]
ধনীদের সম্পদে ভিক্ষুকদের হক রয়েছে:
আয-যারিয়াত, ৫১:১৯ ⋮
وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ ﴿١٩﴾
এবং তাদের ধন-মালে আছে যাঞ্ঝাকারী ও বঞ্চিতদের অধিকার (যা তারা আদায় করত)। [তাইসিরুল কুরআন]
আল-মা'আরিজ, ৭০:২৪ ⋮
وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ ﴿٢٤﴾
যাদের ধন-সম্পদে একটা সুবিদিত অধিকার আছে, [তাইসিরুল কুরআন]
আল-মা'আরিজ, ৭০:২৫ ⋮
لِلسَّائِلِ وَالْمَحْرُومِ ﴿٢٥﴾
প্রার্থী এবং বঞ্চিতদের, [তাইসিরুল কুরআন]
ভিক্ষুককে দেয়ার মতো কিছু না থাকলে ভদ্রভাবে বিদায় দিতে হবে:
আল-ইসরা, ১৭:২৮ ⋮
وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِنْ رَبِّكَ تَرْجُوهَا فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا ﴿٢٨﴾
তুমি যদি তাদেরকে (অর্থাৎ অভাবী আত্মীয়, মিসকীন ও মুসাফিরদেরকে) পাশ কাটাতে চাও এজন্য যে, তুমি এখনও নিজের জন্য তোমার প্রতিপালকের অনুগ্রহ লাভের সন্ধানে ব্যাপৃত যা তুমি প্রত্যাশা কর, এমতাবস্থায় তাদের সঙ্গে নম্রভাবে কথা বল। [তাইসিরুল কুরআন]
প্রতিবেশী, সহকর্মী ও অধীনস্তদের সাথেও সদ্ব্যবহার করতে হবে:
আন-নিসা, ৪:৩৬ ⋮
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا ﴿٣٦﴾
তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, কিছুকেই তাঁর শরীক করো না এবং মাতা-পিতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাথী, মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস-দাসীদের সঙ্গে সদ্ব্যবহার কর, নিশ্চয়ই আল্লাহ ঐ লোককে ভালবাসেন না, যে অহংকারী, দাম্ভিক। [তাইসিরুল কুরআন]
গরীবদের অবহেলা করা কাফিরদের আচরন ।
আল-মাঊন, ১০৭:১ ⋮
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ﴿١﴾
তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে? [তাইসিরুল কুরআন]
আল-মাঊন, ১০৭:২ ⋮
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ﴿٢﴾
সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, [তাইসিরুল কুরআন]
আল-মাঊন, ১০৭:৩ ⋮
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ ﴿٣﴾
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না [তাইসিরুল কুরআন]
আল-মাঊন, ১০৭:৭ ⋮
وَيَمْنَعُونَ الْمَاعُونَ ﴿٧﴾
এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে। [তাইসিরুল কুরআন]
তোমরা মিসকিনদের খাদ্য প্রদানে একে অপরকে উৎসাহিত করো না।
আল-ফাজর, ৮৯:১৮ ⋮
وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ ﴿١٨﴾
আর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেয়ার জন্য পরস্পরকে উৎসাহিত কর না, [তাইসিরুল কুরআন]
অথবা, ধূলি-মলিন নিঃস্ব মিসকিনকে খাদ্য দান করা।
আল-বালাদ, ৯০:১৬ ⋮
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ﴿١٦﴾
অথবা দারিদ্র-ক্লিষ্ট মিসকীনকে। [তাইসিরুল কুরআন]