বিষয়ভিত্তিক কুরআন > সঠিকভাবে ওজন করা

আল্লাহ দাঁড়িপাল্লা অবতীর্ণ করেছেন:

আশ-শূরা, ৪২:১৭
اللَّهُ الَّذِي أَنْزَلَ الْكِتَابَ بِالْحَقِّ وَالْمِيزَانَ وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيبٌ ﴿١٧﴾
তিনিই আল্লাহ যিনি সত্য ও ইনসাফের মানদন্ড সহকারে কিতাব অবতীর্ণ করেছেন। তুমি কি জান, সম্ভবতঃ চূড়ান্ত ফয়সালার সময় নিকটবর্তী হয়ে গেছে। [তাইসিরুল কুরআন]

পরিপূর্ণভাবে ওজন করার নির্দেশ:

আশ-শুআ'রা, ২৬:১৮২
وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ﴿١٨٢﴾
সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। [তাইসিরুল কুরআন]
আল-ইসরা, ১৭:৩৫
وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا ﴿٣٥﴾
মাপ দেয়ার সময় মাপ পূর্ণমাত্রায় করবে, আর ওজন করবে ত্রুটিহীন দাঁড়িপাল্লায়। এটাই উত্তম নীতি আর পরিণামেও তা উৎকৃষ্ট। [তাইসিরুল কুরআন]

আল্লাহ ওজনে কম দিতে নিষেধ করেছেন:

আল-আ'রাফ, ৭:৮৫
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَاقَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ﴿٨٥﴾
আমি মাদইয়ানবাসীদের কাছে তাদের ভাই শু‘আয়বকে পাঠিয়েছিলাম। (সে বলেছিল) ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে তো স্পষ্ট নিদর্শন এসে গেছে, কাজেই মাপ ও ওজন সঠিকভাবে কর, লোকেদেরকে তাদের প্রাপ্য বিষয়ে ক্ষতিগ্রস্ত করো না, পৃথিবীর সংশোধনের পর তাতে বিপর্যয় সৃষ্টি কর না, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সত্যিই মু’মিন হয়ে থাক।’ [তাইসিরুল কুরআন]
আর-রাহমান, ৫৫:৯
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ ﴿٩﴾
সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না, [তাইসিরুল কুরআন]

যারা ওজনে কমবেশি করে তারা ধ্বংস হবে:

আল-মুতাফফিফীন, ৮৩:১
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ ﴿١﴾
দুর্ভোগ ঠকবাজদের জন্য (যারা মাপে বা ওজনে কম দেয়), [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:২
الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ﴿٢﴾
যারা লোকের কাছ থেকে মেপে নেয়ার সময় পুরামাত্রায় নেয়, [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:৩
وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ ﴿٣﴾
আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন ক’রে দেয় তখন কম দেয়। [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:৪
أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ ﴿٤﴾
তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে, [তাইসিরুল কুরআন]
আল-মুতাফফিফীন, ৮৩:৫
لِيَوْمٍ عَظِيمٍ ﴿٥﴾
এক মহা দিবসে। [তাইসিরুল কুরআন]

মাদইয়ানবাসীরা এ অপরাধে লিপ্ত ছিল:

আল-আ'রাফ, ৭:৮৫
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَاقَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ﴿٨٥﴾
আমি মাদইয়ানবাসীদের কাছে তাদের ভাই শু‘আয়বকে পাঠিয়েছিলাম। (সে বলেছিল) ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে তো স্পষ্ট নিদর্শন এসে গেছে, কাজেই মাপ ও ওজন সঠিকভাবে কর, লোকেদেরকে তাদের প্রাপ্য বিষয়ে ক্ষতিগ্রস্ত করো না, পৃথিবীর সংশোধনের পর তাতে বিপর্যয় সৃষ্টি কর না, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সত্যিই মু’মিন হয়ে থাক।’ [তাইসিরুল কুরআন]

দাঁড়িপাল্লা (বা যেকোনো পরিমাপ) স্থাপনের উদ্দেশ্য হলো, মানুষ যেন তাতে সীমালঙ্ঘন না করে।

আর-রাহমান, ৫৫:৮
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ ﴿٨﴾
যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর, [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px