বিষয়ভিত্তিক কুরআন > অন্ধ অনুসরণ জায়েয নেই

অন্ধভাবে কারো অনুসরণ করা যাবে না:

লুকমান, ৩১:২১
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ ﴿٢١﴾
তাদেরকে যখন বলা হয়- আল্লাহ যা নাযিল করেছেন তা অনুসরণ কর, তখন তারা বলে- বরং আমরা তারই অনুসরণ করব আমাদের পিতৃ-পুরুষদেরকে যে পথ অনুসরণ করতে দেখেছি। শয়ত্বান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, তবুও কি (তারা তারই অনুসরণ করবে)? [তাইসিরুল কুরআন]

অন্ধ অনুসরণ ইয়াহুদিদের কাজ:

আত-তাওবা, ৯:৩১
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ ﴿٣١﴾
আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ‘আলিম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে; আর মারইয়াম-পুত্র মাসীহকেও। অথচ তাদেরকে এক ইলাহ ব্যতীত (অন্যের) ‘ইবাদাত করার আদেশ দেয়া হয়নি। তিনি ব্যতীত সত্যিকারের কোন ইলাহ নেই, পবিত্রতা আর মহিমা তাঁরই, (বহু ঊর্ধ্বে তিনি) তারা যাদেরকে (তাঁর) অংশীদার গণ্য করে তাত্থেকে। [তাইসিরুল কুরআন]

অন্ধভাবে বাপ-দাদার নীতি অনুসরণ করা ঠিক নয়:

আল-বাকারা, ২:১৭০
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ ﴿١٧٠﴾
যখন তাদেরকে বলা হয়, তোমরা ঐ জিনিসের অনুসরণ কর যা আল্লাহ নাযিল করেছেন, তখন তারা বলে, বরং আমরা তারই উপর চলব, যার উপর আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি, যদিও তাদের বাপ-দাদারা কিছুই বুঝত না এবং সঠিক পথে চলত না তবুও। [তাইসিরুল কুরআন]

ওহীর কথা বাদ দিয়ে অপর কারো কথা মানা যাবে না:

আল-আ'রাফ, ৭:৩
اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ ﴿٣﴾
তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তা মান্য করে চল, তাঁকে ছাড়া (অন্যদের) অভিভাবক মান্য করো না, তোমরা খুব সামান্য উপদেশই গ্রহণ কর। [তাইসিরুল কুরআন]

অধিকাংশ লোকের পথ নয়, বরং সঠিক পথ খোঁজতে হবে:

আল-আন'আম, ৬:১১৭
إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَنْ يَضِلُّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴿١١٧﴾
তোমার রব্ব খুব ভাল করেই জানেন কে তাঁর পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে আর তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সর্বাধিক অবহিত। [তাইসিরুল কুরআন]
আল-আন'আম, ৬:১১৮
فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ ﴿١١٨﴾
কাজেই যে পশু যবেহ করার সময় আল্লাহর নাম নেয়া হয়েছে তা তোমরা খাও যদি তাঁর নিদর্শনাবলীতে তোমরা বিশ্বাসী হয়ে থাক। [তাইসিরুল কুরআন]

বিভ্রান্ত ব্যক্তিরাই কবিদের অনুসরণ করে।

আশ-শুআ'রা, ২৬:২২৪
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ ﴿٢٢٤﴾
বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে, [তাইসিরুল কুরআন]

ইবরাহিম (আঃ) আরও বললেন যে, তাদের পিতৃপুরুষেরাও সুস্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত ছিল।

আল-আম্বিয়া, ২১:৫৪
قَالَ لَقَدْ كُنْتُمْ أَنْتُمْ وَآبَاؤُكُمْ فِي ضَلَالٍ مُبِينٍ ﴿٥٤﴾
সে বলল, ‘তোমরা রয়েছ স্পষ্ট গুমরাহীতে, তোমরা আর তোমাদের পিতৃপুরুষরাও।’ [তাইসিরুল কুরআন]

বরং কাফিররা তাদের পূর্ববর্তীদের বলা কথারই পুনরাবৃত্তি করে।

আল-মুমিনুন, ২৩:৮১
بَلْ قَالُوا مِثْلَ مَا قَالَ الْأَوَّلُونَ ﴿٨١﴾
বরং তারা তাই বলেছিল যা বলেছিল আগের লোকেরা। [তাইসিরুল কুরআন]

নিশ্চয়ই কাফিররা তাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল।

আস-সাফফাত, ৩৭:৬৯
إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ ﴿٦٩﴾
তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপথগামী পেয়েছিল। [তাইসিরুল কুরআন]

অতঃপর কাফিররা তাদের পথভ্রষ্ট পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটে চলে।

আস-সাফফাত, ৩৭:৭০
فَهُمْ عَلَى آثَارِهِمْ يُهْرَعُونَ ﴿٧٠﴾
অতঃপর তাদেরই পদাংক অনুসরণ করে ছুটে চলেছিল। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px