বিষয়ভিত্তিক কুরআন > প্রচারকের বিরোধিতা করার পরিণাম
অধিকাংশ মানুষই দ্বীনের কথা মানতে চায় না:
আল-ফুরকান, ২৫:৪৪ ⋮
أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا ﴿٤٤﴾
তুমি কি এটা মনে কর যে, তাদের অধিকাংশ লোক শুনে বা বুঝে? তারা পশু বৈ তো নয়, বরং তারা সঠিক পথ থেকে আরো বেশি ভ্রষ্ট। [তাইসিরুল কুরআন]
হতভাগারা উপদেশ শুনে না:
আল-আ'লা, ৮৭:৯ ⋮
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى ﴿٩﴾
কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়। [তাইসিরুল কুরআন]
আল-আ'লা, ৮৭:১০ ⋮
سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى ﴿١٠﴾
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। [তাইসিরুল কুরআন]
আল-আ'লা, ৮৭:১১ ⋮
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ﴿١١﴾
আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা। [তাইসিরুল কুরআন]
আল-আ'লা, ৮৭:১২ ⋮
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ﴿١٢﴾
যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে। [তাইসিরুল কুরআন]
সত্যের আহ্বানে সাড়া না দেয়া ইয়াহুদিদের কাজ:
আল-বাকারা, ২:৯৩ ⋮
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ﴿٩٣﴾
স্মরণ কর, যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তূর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলেছিলাম এবং বলেছিলাম, ‘যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ কর এবং শ্রবণ কর’। তারা বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। কুফুরীর কারণে তাদের অন্তরে গো-বৎস-প্রীতি শিকড় গেড়ে বসেছিল। বল, ‘যদি তোমরা বিশ্বাসী হও, তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয়, তা কতই না নিকৃষ্ট’! [তাইসিরুল কুরআন]
বিরুদ্ধে অবস্থানকারীরা সবচেয়ে বড় যালিম:
আস-সাফ, ৬১:৭ ⋮
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿٧﴾
তার চেয়ে অধিক যালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যে রচনা করে- অথচ তাকে ইসলামের পথ অবলম্বন করার জন্য আহবান জানানো হয়। (এ রকম) যালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে চালিত করেন না। [তাইসিরুল কুরআন]
প্রচারকের বিরোধিতা কারীরা কঠিন শাস্তি ভোগ করবে:
আলে-ইমরান, ৩:২১ ⋮
إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢١﴾
যারা আল্লাহর আয়াতসমূহকে অমান্য করে, নাবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষদের মধ্যে যারা ন্যায়-নীতি শিক্ষা দেয় তাদেরকে হত্যা করে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। [তাইসিরুল কুরআন]
আলে-ইমরান, ৩:২২ ⋮
أُولَئِكَ الَّذِينَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ ﴿٢٢﴾
এরাই তারা যাদের সমুদয় ‘আমাল দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হবে এবং তাদের কোন সাহায্যকারী নেই। [তাইসিরুল কুরআন]
যদি কাফিররা মুখ ফিরিয়ে নেয়, তবে রাসূল (ﷺ) ঘোষণা করবেন যে তিনি তাদের সকলকে সমভাবে সতর্ক করেছেন।
আল-আম্বিয়া, ২১:১০৯ ⋮
فَإِنْ تَوَلَّوْا فَقُلْ آذَنْتُكُمْ عَلَى سَوَاءٍ وَإِنْ أَدْرِي أَقَرِيبٌ أَمْ بَعِيدٌ مَا تُوعَدُونَ ﴿١٠٩﴾
তবে তারা মুখ ফিরিয়ে নিলে বল : আমি তোমাদের কাছে যথাযথভাবে বাণী পৌঁছে দিয়েছি। আর আমি জানি না তোমাদেরকে যার ওয়া‘দা দেয়া হয়েছে তা নিকটবর্তী, নাকি দূরবর্তী। [তাইসিরুল কুরআন]