বিষয়ভিত্তিক কুরআন > আসহাবে কাহফের হি
কতিপয় যুবক গুহায় আশ্রয় গ্রহণ করেছিল।
আল-কাহফ, ১৮:১০ ⋮
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ﴿١٠﴾
যুবকরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করল তখন তারা বলল, ‘হে আমাদের প্রতিপালক! তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান কর আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন কর।’ [তাইসিরুল কুরআন]
অতঃপর আল্লাহ গুহাবাসীদেরকে নিদ্রা থেকে জাগ্রত করলেন।
আল-কাহফ, ১৮:১২ ⋮
ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ أَحْصَى لِمَا لَبِثُوا أَمَدًا ﴿١٢﴾
পরে তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে, (গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল সে যুগের লোকেরা এ) দু’টি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানকালের সঠিক হিসাব করতে পারে। [তাইসিরুল কুরআন]
শহরের অধিবাসীরা যদি গুহাবাসীদের সন্ধান পায়, তবে তারা তাদেরকে পাথর মেরে হত্যা করবে।
আল-কাহফ, ১৮:২০ ⋮
إِنَّهُمْ إِنْ يَظْهَرُوا عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِي مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوا إِذًا أَبَدًا ﴿٢٠﴾
যদি তারা তোমাদের কথা জেনে ফেলে তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে কিংবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিবে, সে অবস্থায় তোমরা কক্ষনো কল্যাণ লাভ করতে পারবে না।’ [তাইসিরুল কুরআন]
অতঃপর আল্লাহ গুহার মধ্যে বহু বছর ধরে তাদের কানে পর্দা ফেলে দিলেন।
আল-কাহফ, ১৮:১১ ⋮
فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا ﴿١١﴾
অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। [তাইসিরুল কুরআন]