বিষয়ভিত্তিক কুরআন > কুরবানী ইবরাহীম (আঃ) এর সুন্নাত

সপ্নের মাধ্যমে ছেলেকে কুরবানি করার নির্দেশ পেলেন ।

আস-সাফফাত, ৩৭:১০২
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ ﴿١٠٢﴾
অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফিরা করার বয়সে পৌঁছল, তখন ইবরাহীম (আঃ) বলল, ‘বৎস! আমি স্বপে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। [তাইসিরুল কুরআন]

ছেলে এতে রাজি হয়ে গেলেন ।

ইবরাহিম (আঃ) ছেলেকে কুরবানী করতে প্রস্তুত হলেন ।

আস-সাফফাত, ৩৭:১০৩
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ ﴿١٠٣﴾
দু’জনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল। আর ইবরাহীম তাকে উপুড় ক’রে শুইয়ে দিল। [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:১০৪
وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ ﴿١٠٤﴾
তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহীম! [তাইসিরুল কুরআন]
আস-সাফফাত, ৩৭:১০৫
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ﴿١٠٥﴾
স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। [তাইসিরুল কুরআন]

এটা ছিল ইব্রাহিম (আঃ) এর উপর একটি পরিক্ষা ।

আস-সাফফাত, ৩৭:১০৬
إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ ﴿١٠٦﴾
অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। [তাইসিরুল কুরআন]

আল্লাহ তাকে অন্যএকটি প্রানি দিলেন ।

আস-সাফফাত, ৩৭:১০৭
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ ﴿١٠٧﴾
আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম। [তাইসিরুল কুরআন]

পরবর্তীদের জন্য এ কুরবানীর নিয়মটি চালু থাকলো ।

আস-সাফফাত, ৩৭:১০৮
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ ﴿١٠٨﴾
আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px