বিষয়ভিত্তিক কুরআন > লাইলাতুল কদর
এ রাতেই কুরআন নাযিল হয়েছে
আল-কাদর, ৯৭:১ ⋮
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾
আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি, [তাইসিরুল কুরআন]
এ রাত হাজার মাসের চেয়েও উত্তম
আল-কাদর, ৯৭:২ ⋮
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾
তুমি কি জান ক্বাদরের রাত কী? [তাইসিরুল কুরআন]
আল-কাদর, ৯৭:৩ ⋮
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ﴿٣﴾
ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম, [তাইসিরুল কুরআন]
এ রাতে অনেক ফেরেশতা অবতীর্ণ হয়
আল-কাদর, ৯৭:৪ ⋮
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ ﴿٤﴾
এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব-এর অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। [তাইসিরুল কুরআন]
এ রাত ফজর পর্যন্ত শান্তিময় থাকে
আল-কাদর, ৯৭:৫ ⋮
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾
(এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত। [তাইসিরুল কুরআন]
এ রাতেই ভাগ্যের ফায়সালা হয়
আদ-দুখান, ৪৪:৩ ⋮
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ ﴿٣﴾
আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, (কেননা) আমি (মানুষকে) সতর্ককারী। [তাইসিরুল কুরআন]
আদ-দুখান, ৪৪:৪ ⋮
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ﴿٤﴾
এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় [তাইসিরুল কুরআন]