বিষয়ভিত্তিক কুরআন > সালাত ত্যাগ করার পরিণাম

অধিকাংশ লোকই সালাত ছেড়ে দিয়েছে

মারইয়াম, ১৯:৫৯
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ﴿٥٩﴾
অতঃপর তাদের পর এল অপদার্থ পরবর্তীরা, তারা নামায হারালো, আর লালসার বশবর্তী হল। তারা অচিরেই ধ্বংসের সম্মুখীন হবে। [তাইসিরুল কুরআন]

ইয়ামতের দিন সালাত পরিত্যাগকারীকে কঠিন দুর্ভোগ পোহাতে হবে

আল-মুরসালাত, ৭৭:৪৮
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ ﴿٤٨﴾
তাদেরকে যখন বলা হয় (আল্লাহর সম্মুখে) নত হও, (তাঁর আদেশসমূহ পালনের মাধ্যমে) তখন তারা নত হয় না। [তাইসিরুল কুরআন]
আল-মুরসালাত, ৭৭:৪৯
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٤٩﴾
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। [তাইসিরুল কুরআন]

সালাত ত্যাগকারীরা জাহান্নামের আগুনে জ্বলবে

আল-মুদ্দাসসির, ৭৪:৩৮
كُلُ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ ﴿٣٨﴾
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ। [তাইসিরুল কুরআন]

কিয়ামতের দিন সালাত পরিত্যাগকারীরা আল্লাহকে সিজদা করতে পারবে না

আল-ক্বলাম, ৬৮:৪২
يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ ﴿٤٢﴾
যেদিন (ক্বিয়ামতে) পায়ের গোছা (হাঁটুর নিম্নভাগ) উন্মোচিত হবে আর তাদেরকে ডাকা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না। [তাইসিরুল কুরআন]

সেদিন তারা লাঞ্ছিত ও অপমানিত হবে

আল-ক্বলাম, ৬৮:৪৩
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ ﴿٤٣﴾
তাদের দৃষ্টি হবে অবনত, অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। (দুনিয়াতে) তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল তখনও তাদেরকে সেজদা করার জন্য ডাকা হত (কিন্তু তারা সেজদা করত না) [তাইসিরুল কুরআন]

শয়তানের ধোকায় পড়ে মানুষ সালাত ভূলে গেছে ।

আল-মায়েদা, ৫:৯১
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ ﴿٩١﴾
মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে, আল্লাহর স্মরণ আর নামায থেকে তোমাদেরকে বাধা দিতে। কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে? [তাইসিরুল কুরআন]

আল্লাহকে সিজদা করতে অস্বীকার করা ইবিলিসের কাজ ।

আল-বাকারা, ২:৩৪
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ ﴿٣٤﴾
যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদামকে সাজদাহ কর, তখন ইবলীস ছাড়া সকলেই সাজদাহ করল, সে অমান্য করল ও অহঙ্কার করল, কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px