বিষয়ভিত্তিক কুরআন > মুনাফিকদের সালাত
মুনাফিকদের সালাত ধ্বংস ডেকে আনে
আল-মাঊন, ১০৭:৪ ⋮
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ ﴿٤﴾
অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর [তাইসিরুল কুরআন]
তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে
আল-মাঊন, ১০৭:৬ ⋮
الَّذِينَ هُمْ يُرَاءُونَ ﴿٦﴾
যারা লোক দেখানোর জন্য তা করে, [তাইসিরুল কুরআন]
তারা অলস অবস্থায় সালাতে দাঁড়ায়
আন-নিসা, ৪:১৪২ ⋮
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا ﴿١٤٢﴾
নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, তিনি তাদেরকে ধোঁকায় ফেলে শাস্তি দেন এবং তারা যখন সলাতের জন্য দাঁড়ায়, তখন শৈথিল্যভরে দাঁড়ায়, লোক দেখানোর জন্য, তারা আল্লাহকে সামান্যই স্মরণ করে। [তাইসিরুল কুরআন]