বিষয়ভিত্তিক কুরআন > মানুষ কুরআন থেকে বিমুখ হয়ে আছে
অনেক মানুষ কুরআনকে ছেড়ে দিয়েছে
আল-ফুরকান, ২৫:৩০ ⋮
وَقَالَ الرَّسُولُ يَارَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا ﴿٣٠﴾
রসূল বলবে- ‘হে আমার প্রতিপালক! আমার জাতির লোকেরা এ কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল।’ [তাইসিরুল কুরআন]
তারা কুরআন থেকে বিমুখ হয়ে আছে
আল-আম্বিয়া, ২১:২৪ ⋮
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ آلِهَةً قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ هَذَا ذِكْرُ مَنْ مَعِيَ وَذِكْرُ مَنْ قَبْلِي بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ فَهُمْ مُعْرِضُونَ ﴿٢٤﴾
নাকি তারা তাঁকে বাদ দিয়ে অনেক ইলাহ গ্রহণ করেছে? বল, ‘তোমরা তোমাদের প্রমাণ এনে হাযির কর। (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই) এটাই আমার সাথে যারা আছে তাদের কথা আর আমার পূর্বে যারা ছিল তাদেরও কথা, কিন্তু তাদের (অর্থাৎ সত্য প্রত্যাখ্যানকারীদের) অধিকাংশই প্রকৃত সত্য জানে না, যার জন্য তারা মুখ ফিরিয়ে নেয়। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:৫ ⋮
وَمَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِنَ الرَّحْمَنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا عَنْهُ مُعْرِضِينَ ﴿٥﴾
তাদের কাছে যখনই দয়াময় আল্লাহর পক্ষ হতে নতুন কোন নসীহত আসে তখনই তারা তাত্থেকে মুখ ফিরিয়ে নেয়। [তাইসিরুল কুরআন]
তারা একে গুরুত্ব দেয় না
আল-আম্বিয়া, ২১:১ ⋮
اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُعْرِضُونَ ﴿١﴾
মানুষের হিসাব গ্রহণের কাল ক্রমশঃ ঘনিয়ে আসছে কিন্তু তারা গাফলতিতে মুখ ফিরিয়ে রেখেছে। [তাইসিরুল কুরআন]
আল-আম্বিয়া, ২১:৩ ⋮
لَاهِيَةً قُلُوبُهُمْ وَأَسَرُّوا النَّجْوَى الَّذِينَ ظَلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبْصِرُونَ ﴿٣﴾
তাদের অন্তর থাকে খেলায় মগ্ন। যালিমরা গোপনে পরামর্শ করে- এটা তোমাদেরই মত মানুষ ছাড়া কি অন্য কিছু? তোমরা কি দেখে-শুনে যাদুর কবলে পড়বে? [তাইসিরুল কুরআন]
কাফিররা তাদেরকে দেওয়া সতর্কবাণী থেকে মুখ ফিরিয়ে নেয়।
আল-আহকাফ, ৪৬:৩ ⋮
مَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُسَمًّى وَالَّذِينَ كَفَرُوا عَمَّا أُنْذِرُوا مُعْرِضُونَ ﴿٣﴾
আমি আকাশ, যমীন ও এ দু’য়ের মাঝে যা আছে তা প্রকৃত উদ্দেশে একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। কিন্তু কাফিরগণ, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় তাত্থেকে মুখ ফিরিয়ে নেয়। [তাইসিরুল কুরআন]
কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এই সত্যে বিশ্বাস স্থাপন করে না।
আর-রাদ, ১৩:১ ⋮
المر تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَالَّذِي أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ ﴿١﴾
আলিফ-লাম-মীম-র, এগুলো কিতাবের আয়াতসমূহ, আর তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রকৃত সত্য, কিন্তু অধিকাংশ মানুষই ঈমান আনে না। [তাইসিরুল কুরআন]
কিন্তু কুরআনের এই বিশদ বর্ণনা কাফিরদের বিমুখতাই কেবল বৃদ্ধি করে।
আল-ইসরা, ১৭:৪১ ⋮
وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا ﴿٤١﴾
আমি এ কুরআনে নানাভাবে (বিষয়াবলী) ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা তাদের (সত্য হতে) পলায়নের মনোবৃত্তিই বৃদ্ধি করেছে। [তাইসিরুল কুরআন]
কোনো অনারব ব্যক্তি কাফিরদের কাছে কুরআন তিলাওয়াত করলেও তারা তাতে ঈমান আনত না।
আশ-শুআ'রা, ২৬:১৯৯ ⋮
فَقَرَأَهُ عَلَيْهِمْ مَا كَانُوا بِهِ مُؤْمِنِينَ ﴿١٩٩﴾
অতঃপর সে তা তাদের নিকট পাঠ করত, তাহলে তারা তাতে বিশ্বাস আনত না। [তাইসিরুল কুরআন]
কাফিরদের অন্তর এই কুরআন বিষয়ে চরম উদাসীনতায় নিমজ্জিত।
আল-মুমিনুন, ২৩:৬৩ ⋮
بَلْ قُلُوبُهُمْ فِي غَمْرَةٍ مِنْ هَذَا وَلَهُمْ أَعْمَالٌ مِنْ دُونِ ذَلِكَ هُمْ لَهَا عَامِلُونَ ﴿٦٣﴾
বরং তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে আছে, এছাড়া তাদের আরো (মন্দ) কাজ আছে যা তারা করতে থাকবে। [তাইসিরুল কুরআন]
হে নবী, আপনি সেই বধিরদেরকেও আহ্বান শোনাতে পারবেন না, যারা মুখ ফিরিয়ে চলে যায়।
আর-রুম, ৩০:৫২ ⋮
فَإِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ ﴿٥٢﴾
তুমি তো মৃতকে শুনাতে পারবে না, বধিরকেও শুনাতে পারবে না আহবান, যখন তারা পেছন ফিরে চলে যায়। [তাইসিরুল কুরআন]
তোমরা এই মহাসংবাদটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ।
সোয়াদ, ৩৮:৬৮ ⋮
أَنْتُمْ عَنْهُ مُعْرِضُونَ ﴿٦٨﴾
যাত্থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। [তাইসিরুল কুরআন]
অতঃপর অধিকাংশ মানুষই (এই কুরআন থেকে) মুখ ফিরিয়ে নেয়।
হা-মীম আস-সাজদা, ৪১:৪ ⋮
بَشِيرًا وَنَذِيرًا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَ ﴿٤﴾
সুসংবাদবাহী ও সাবধানকারী। কিন্তু ওদের অধিকাংশই (এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না। [তাইসিরুল কুরআন]
ফলে মুখ ফিরিয়ে নেওয়া এই লোকেরা আর (সত্য) শোনে না।
হা-মীম আস-সাজদা, ৪১:৪ ⋮
بَشِيرًا وَنَذِيرًا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَ ﴿٤﴾
সুসংবাদবাহী ও সাবধানকারী। কিন্তু ওদের অধিকাংশই (এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না। [তাইসিরুল কুরআন]
নিশ্চয়ই কাফিররা তাদের নিকট কুরআন আসার পর তা প্রত্যাখ্যান করে।
হা-মীম আস-সাজদা, ৪১:৪১ ⋮
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِالذِّكْرِ لَمَّا جَاءَهُمْ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ ﴿٤١﴾
যারা তাদের কাছে উপদেশ বাণী আসার পর তা প্রত্যাখ্যান করে (তারা আমার থেকে লুক্কায়িত নয়)। এটা হল অবশ্যই এক মহা শক্তিশালী গ্রন্থ। [তাইসিরুল কুরআন]
হে নবী, আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে (সত্য থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে?
আন-নাজম, ৫৩:৩৩ ⋮
أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّى ﴿٣٣﴾
তুমি কি তাকে দেখেছ যে (আল্লাহ হতে) মুখ ফিরিয়ে নেয়? [তাইসিরুল কুরআন]
অতঃপর সেই সত্য প্রত্যাখ্যানকারী মুখ ফিরিয়ে নিল।
আল-মুদ্দাসসির, ৭৪:২৩ ⋮
ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ ﴿٢٣﴾
তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। [তাইসিরুল কুরআন]