বিষয়ভিত্তিক কুরআন > কুরআনের সার্বজনীনতা
কুরআন সকল মানুষের জন্য এসেছে
আয-যুমার, ৩৯:৪১ ⋮
إِنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ لِلنَّاسِ بِالْحَقِّ فَمَنِ اهْتَدَى فَلِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ ﴿٤١﴾
আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি মানুষের (শিক্ষা গ্রহণের) জন্য সত্য (দ্বীন) সহকারে। অতঃপর যে সঠিক পথে চলবে, নিজের কল্যাণের জন্যই চলবে। আর যে বিভ্রান্ত হবে, বিভ্রান্ত হবে কেবল নিজের ক্ষতি করার জন্য; তুমি তাদের (কাজের) জন্য যিম্মাদার নও। [তাইসিরুল কুরআন]
কুরআন সারা বিশ্বের জন্য সতর্কবাণী
আল-ফুরকান, ২৫:১ ⋮
تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا ﴿١﴾
মহা কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দাহর উপর সত্য-মিথ্যার পার্থক্যকারী (কিতাব) নাযিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে। [তাইসিরুল কুরআন]
কুরআন বিশ্ববাসীর জন্য উপদেশবাণী
আল-ক্বলাম, ৬৮:৫২ ⋮
وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ﴿٥٢﴾
অথচ এ কুরআন বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া অন্য কিছুই নয়। [তাইসিরুল কুরআন]
আলে-ইমরান, ৩:১৩৮ ⋮
هَذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ ﴿١٣٨﴾
এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য হিদায়াত ও নাসীহাত। [তাইসিরুল কুরআন]
কুরআনের দৃষ্টান্তসমূহ সকলের জন্য পেশ করা হয়েছে
আয-যুমার, ৩৯:২৭ ⋮
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ ﴿٢٧﴾
আমি এ কুরআনে মানুষের জন্য সব রকমের দৃষ্টান্ত ও উপমা উপস্থিত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। [তাইসিরুল কুরআন]
আল-হাশর, ৫৯:২১ ⋮
لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ﴿٢١﴾
আমি যদি এ কুরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তুমি আল্লাহর ভয়ে তাকে বিনীত ও বিদীর্ণ দেখতে। এ সব উদাহরণ আমি মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা (নিজেদের ব্যাপারে) চিন্তা-ভাবনা করে। [তাইসিরুল কুরআন]
এই কুরআন সমগ্র মানবজাতির জন্য জ্ঞান ও অন্তর্দৃষ্টির উৎস।
আল-জাসিয়া, ৪৫:২০ ⋮
هَذَا بَصَائِرُ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُوقِنُونَ ﴿٢٠﴾
এ (কুরআন) মানুষের জন্য জ্ঞানের আলো, আর নিশ্চিত বিশ্বাসীদের জন্য পথের দিশারী এবং রহমত স্বরূপ। [তাইসিরুল কুরআন]
এই কুরআন তো সমগ্র বিশ্বজগতের জন্য একটি উপদেশ মাত্র।
আত-তাকবীর, ৮১:২৭ ⋮
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ ﴿٢٧﴾
এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ। [তাইসিরুল কুরআন]