বিষয়ভিত্তিক কুরআন > কুরআনের সত্যতার ব্যাপারে আল্লাহর চ্যালেঞ্জ
প্রথম পর্যায়ে পূর্ণ কুরআন বানানোর চ্যালেঞ্জ
আত-তূর, ৫২:৩৩ ⋮
أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُ بَلْ لَا يُؤْمِنُونَ ﴿٣٣﴾
তারা কি বলে- ‘সে নিজেই (কুরআন) রচনা করে নিয়েছে? আসলে তারা ঈমানই আনেনি। [তাইসিরুল কুরআন]
আত-তূর, ৫২:৩৪ ⋮
فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِثْلِهِ إِنْ كَانُوا صَادِقِينَ ﴿٣٤﴾
তারা সত্যবাদী হলে এ রকম একটা কালাম তারা নিয়ে আসুক না কেন। [তাইসিরুল কুরআন]
দ্বিতীয় পর্যায়ে দশটি সূরা বানানোর চ্যালেঞ্জ
হূদ, ১১:১৩ ⋮
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿١٣﴾
তারা কি বলে ‘‘সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] ওটা রচনা করেছে? বল, ‘‘তাহলে তোমরা এর মত দশটি সূরাহ রচনা করে আন, আর (এ কাজে সাহায্য করার জন্য) আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতে পার ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়েই থাক । [তাইসিরুল কুরআন]
শেষ পর্যায়ে ছোট একটি সূরা বানানোর চ্যালেঞ্জ
ইউনুস, ১০:৩৮ ⋮
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِثْلِهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٣٨﴾
তারা কি এ কথা বলে যে, সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] এটা রচনা করেছে? বল, তাহলে তোমরাও এর মত একটা সূরাহ (রচনা করে) নিয়ে এসো আর আল্লাহকে বাদ দিয়ে যাকে পার তাকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাক [যে মুহাম্মাদ (সাঃ)-ই তা রচনা করেছেন]। [তাইসিরুল কুরআন]
আল-বাকারা, ২:২৩ ⋮
وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٢٣﴾
আমি আমার বান্দাহর প্রতি যা নাযিল করেছি তাতে তোমাদের কোন সন্দেহ থাকলে তোমরা তার মত কোন সূরাহ এনে দাও আর তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে আহবান কর। [তাইসিরুল কুরআন]
এ চ্যালেঞ্জের মুকাবিলা কেউ করতে পারেনি আর পারবেও না
আল-ইসরা, ১৭:৮৮ ⋮
قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا ﴿٨٨﴾
বল, ‘এ কুরআনের মত একখানা কুরআন আনার জন্য যদি সমগ্র মানব আর জ্বীন একত্রিত হয় তবুও তারা তার মত আনতে পারবে না, যদিও তারা পরস্পর পরস্পরকে সাহায্য ও সহযোগিতা করে।’ [তাইসিরুল কুরআন]
আল্লাহ নবীকে (ﷺ) নির্দেশ দেন ইহুদিদেরকে বলতে, 'তোমরা যদি সত্যবাদী হও, তবে তাওরাত নিয়ে এসে তা পাঠ কর'।
আলে-ইমরান, ৩:৯৩ ⋮
كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِبَنِي إِسْرَائِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَائِيلُ عَلَى نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاةُ قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٩٣﴾
তাওরাত নাযিলের পূর্বে ইয়াকুব নিজের উপর যা হারাম করেছিল, তাছাড়া সকল খাদ্য বানী ইসরাঈলের জন্য হালাল ছিল। বল, ‘তোমরা তাওরাত নিয়ে এসো, এবং তা পাঠ কর, যদি তোমরা সত্যবাদী হও’। [তাইসিরুল কুরআন]
যদি অবিশ্বাসীরা তোমাদের (কুরআনের অনুরূপ গ্রন্থ আনার) আহ্বানে সাড়া না দেয়, তবে জেনে রাখো যে, এটি আল্লাহর জ্ঞান অনুসারেই অবতীর্ণ হয়েছে।
হূদ, ১১:১৪ ⋮
فَإِنْ لَمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنْزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَنْ لَا إِلَهَ إِلَّا هُوَ فَهَلْ أَنْتُمْ مُسْلِمُونَ ﴿١٤﴾
তারা যদি তোমাদের ডাকে সাড়া না দেয় তাহলে জেনে নাও যে, আল্লাহর জ্ঞান অনুসারেই তা অবতীর্ণ হয়েছে। আরো জেনে রাখ যে, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই। তাহলে এখন কি তোমরা আত্মসমর্পণ করবে? [তাইসিরুল কুরআন]
বনী ইসরাঈলের আলিমগণ যে এই কুরআন সম্পর্কে অবগত, তা-ই কাফিরদের জন্য একটি নিদর্শন।
আশ-শুআ'রা, ২৬:১৯৭ ⋮
أَوَلَمْ يَكُنْ لَهُمْ آيَةً أَنْ يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ ﴿١٩٧﴾
এটা কি তাদের জন্য নিদর্শন নয় যে, বানী ইসরাঈলের পন্ডিতগণ তা জানত (যে তা সত্য)। [তাইসিরুল কুরআন]
আল্লাহর পক্ষ থেকে তাওরাত ও কুরআন অপেক্ষা অধিক হিদায়াতপূর্ণ কোনো কিতাব আনার জন্য কাফিরদেরকে চ্যালেঞ্জ করা হলো।
আল-কাসাস, ২৮:৪৯ ⋮
قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِنْ عِنْدِ اللَّهِ هُوَ أَهْدَى مِنْهُمَا أَتَّبِعْهُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٤٩﴾
বল, তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে এসো যা সত্যপথ নির্দেশ করার ব্যাপারে এ দু’ (কিতাব) হতে অধিক উৎকৃষ্ট, আমি সে কিতাবের অনুসরণ করব। [তাইসিরুল কুরআন]
নবী (ﷺ) ঘোষণা দিলেন যে, সেরূপ কোনো কিতাব আনা হলে তিনি তার অনুসরণ করবেন।
আল-কাসাস, ২৮:৪৯ ⋮
قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِنْ عِنْدِ اللَّهِ هُوَ أَهْدَى مِنْهُمَا أَتَّبِعْهُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٤٩﴾
বল, তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে এসো যা সত্যপথ নির্দেশ করার ব্যাপারে এ দু’ (কিতাব) হতে অধিক উৎকৃষ্ট, আমি সে কিতাবের অনুসরণ করব। [তাইসিরুল কুরআন]
কাফিররা তাদের দাবিতে সত্যবাদী কি না, তা এই চ্যালেঞ্জের মাধ্যমে প্রমাণিত হবে।
আল-কাসাস, ২৮:৪৯ ⋮
قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِنْ عِنْدِ اللَّهِ هُوَ أَهْدَى مِنْهُمَا أَتَّبِعْهُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٤٩﴾
বল, তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে এসো যা সত্যপথ নির্দেশ করার ব্যাপারে এ দু’ (কিতাব) হতে অধিক উৎকৃষ্ট, আমি সে কিতাবের অনুসরণ করব। [তাইসিরুল কুরআন]
পূর্ববর্তী গ্রন্থপ্রাপ্তরা সাক্ষ্য দেয় যে, কুরআন তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্য।
আল-কাসাস, ২৮:৫৩ ⋮
وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ ﴿٥٣﴾
তাদের নিকট যখন তা আবৃত্তি করা হয় তখন তারা বলে- আমরা এতে বিশ্বাস করি, এ সত্য আমাদের প্রতিপালকের নিকট থেকে (আগত), এর পূর্বেই আমরা আত্মসমর্পণকারী ছিলাম। [তাইসিরুল কুরআন]
যদি কাফিরদের কোনো শ্রোতা (ঊর্ধ্বজগতের কথা) শুনেই থাকে, তবে সে যেন সুস্পষ্ট প্রমাণ পেশ করে।
আত-তূর, ৫২:৩৮ ⋮
أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ ﴿٣٨﴾
নাকি তাদের কাছে, সিঁড়ি আছে যাতে তারা (আকাশে উঠে যায় আর গোপন কথা) শুনে থাকে? থাকলে তাদের (সেই) শ্রোতা স্পষ্ট প্রমাণ হাজির করুক। [তাইসিরুল কুরআন]