বিষয়ভিত্তিক কুরআন > কুরআন সম্পূর্ণরূপে সংরক্ষিত

কুরআনের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই

আল-কাহফ, ১৮:২৭
وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَلَنْ تَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا ﴿٢٧﴾
আর তুমি তোমার কাছে ওয়াহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শুনাও, তাঁর কথা পরিবর্তন করে দেবে এমন কেউ নেই, আর তাঁকে ছাড়া তুমি কক্ষনো অন্য কাউকে আশ্রয়স্থল হিসেবে পাবে না। [তাইসিরুল কুরআন]

নবী কুরআনের মধ্যে কোন পরিবর্তন করেননি

ইউনুস, ১০:১৫
وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ ﴿١٥﴾
যখন আমার সুস্পষ্ট আয়াতগুলো তাদের কাছে পঠিত হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে, ‘এটা বাদে অন্য আরেকটা কুরআন আন কিংবা ওটাকে বদলাও’। বল, ‘‘আমার নিজের ইচ্ছেমত ওটা বদলানো আমার কাজ নয়, আমার কাছে যা ওয়াহী করা হয় আমি কেবল সেটারই অনুসরণ করে থাকি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে এক অতি বড় বিভীষিকার দিনে আমি শাস্তির ভয় করি’’। [তাইসিরুল কুরআন]

যা ওহী করা হতো তিনি ঠিক তা-ই প্রচার করতেন

আন-নাজম, ৫৩:৩
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى ﴿٣﴾
আর সে মনগড়া কথাও বলে না। [তাইসিরুল কুরআন]
আন-নাজম, ৫৩:৪
إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى ﴿٤﴾
তাতো ওয়াহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়, [তাইসিরুল কুরআন]

নবীর পরিবর্তন করলে আল্লাহ তাকেও শাস্তি দিতেন

আল-হাক্কাহ, ৬৯:৪৪
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ ﴿٤٤﴾
নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:৪৫
لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ﴿٤٥﴾
আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:৪৬
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ ﴿٤٦﴾
তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিন্ডের শিরা, [তাইসিরুল কুরআন]
আল-হাক্কাহ, ৬৯:৪৭
فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ ﴿٤٧﴾
অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, (আমার গোস্বা থেকে তাকে রক্ষা করার জন্য) বাধা সৃষ্টি করতে পারে। [তাইসিরুল কুরআন]

কুরআনের সাথে বাতিলের সংমিশ্রণ সম্ভব নয়

কোনো আয়াত নেই।

কুরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ

আল-হিজর, ১৫:৯
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ ﴿٩﴾
নিশ্চয় আমিই কুরআন নাযিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক। [তাইসিরুল কুরআন]

আল্লাহর বাণীসমূহ পরিবর্তন করার কেউই নেই।

আল-আন'আম, ৬:১১৫
وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿١١٥﴾
সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। তাঁর বাণী পরিবর্তন করার কেউ নেই। আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। [তাইসিরুল কুরআন]

বাতিল বা মিথ্যা বিষয় কুরআনকে সম্মুখ কিংবা পেছন কোনো দিক থেকেই স্পর্শ করতে পারে না।

হা-মীম আস-সাজদা, ৪১:৪২
لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ ﴿٤٢﴾
মিথ্যা এর কাছে না এর সামনে দিয়ে আসতে পারে, না এর পিছন দিয়ে। এটা অবতীর্ণ হয়েছে মহাজ্ঞানী, সকল প্রশংসার যোগ্য (আল্লাহ)’র পক্ষ হতে। [তাইসিরুল কুরআন]

সুতরাং, নবী মুহাম্মাদ (ﷺ) আল্লাহর শেখানো কুরআন ভুলে যাবেন না।

আল-আ'লা, ৮৭:৬
سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى ﴿٦﴾
আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না। [তাইসিরুল কুরআন]

আল্লাহ এটা নিশ্চিত করেন যে, রাসূলগণ তাঁদের প্রতিপালকের বার্তা পৌঁছে দিয়েছেন।

আল-জিন, ৭২:২৮
لِيَعْلَمَ أَنْ قَدْ أَبْلَغُوا رِسَالَاتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَى كُلَّ شَيْءٍ عَدَدًا ﴿٢٨﴾
এটা জানার জন্য যে, রসূলগণ তাদের প্রতিপালকের বাণী সত্যিই পৌঁছে দিয়েছে কিনা। রসূলদের কাছে যা আছে তা তিনি (স্বীয় জ্ঞান দ্বারা) পরিবেষ্টন করে রেখেছেন আর প্রত্যেকটি জিনিসকে গুণে গুণে রেখেছেন। [তাইসিরুল কুরআন]

নিশ্চয়ই কুরআনকে (নবীর বক্ষে) একত্রিত করার দায়িত্ব আল্লাহর।

আল-ক্বিয়ামাহ, ৭৫:১৭
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ﴿١٧﴾
এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই। [তাইসিরুল কুরআন]

এবং কুরআন পাঠ করিয়ে দেওয়ার দায়িত্বও আল্লাহর।

আল-ক্বিয়ামাহ, ৭৫:১৭
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ﴿١٧﴾
এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px