বিষয়ভিত্তিক কুরআন > আরবি ভাষায় কুরআন নাযিলের কারণ

প্রত্যেক নবীকে তাঁর জাতির ভাষায় পাঠানো হয়

ইবরাহীম, ১৪:৪
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٤﴾
আমি কোন রসূলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি যাতে তাদের কাছে স্পষ্টভাবে (আমার নির্দেশগুলো) বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন, আর যাকে ইচ্ছে সঠিক পথ দেখিয়েছেন, তিনি বড়ই পরাক্রান্ত, বিজ্ঞানময়। [তাইসিরুল কুরআন]

মুহাম্মাদ ও তাঁর জাতির ভাষা ছিল আরবি

মারইয়াম, ১৯:৯৭
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنْذِرَ بِهِ قَوْمًا لُدًّا ﴿٩٧﴾
আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করেছি যাতে তুমি তার সাহায্যে মুত্তাকীদেরকে সুসংবাদ দিতে পার আর ঝগড়াটে লোকেদেরকে সতর্ক করতে পার। [তাইসিরুল কুরআন]

বুঝার সুবিধার্থে আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে

আয-যুখরুফ, ৪৩:৩
إِنَّا جَعَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٣﴾
আমি ওটাকে করেছি আরবী ভাষার কুরআন যাতে তোমরা বুঝতে পারে। [তাইসিরুল কুরআন]

মানুষ যাতে উপদেশ গ্রহণ করতে পারে

ত্ব-হা, ২০:১১৩
وَكَذَلِكَ أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا ﴿١١٣﴾
এভাবেই আমি কুরআনকে আরবী ভাষায় নাযিল করেছি আর তাতে সতর্কবাণী বিস্তারিতভাবে বিবৃত করেছি যাতে তারা আল্লাহকে ভয় করে অথবা তা হয় তাদের জন্য উপদেশ। [তাইসিরুল কুরআন]

বিরোধীরা যাতে কোন অভিযোগ তুলতে না পারে

হা-মীম আস-সাজদা, ৪১:৪৪
وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ أَأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُولَئِكَ يُنَادَوْنَ مِنْ مَكَانٍ بَعِيدٍ ﴿٤٤﴾
আমি যদি একে অনারব ভাষায় (অবতীর্ণ) কুরআন করতাম তাহলে তারা অবশ্যই বলত- এর আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হল না কেন? আশ্চর্য ব্যাপার! কিতাব হল অনারব দেশীয় আর শ্রোতারা হল আরবীভাষী। বল- যারা ঈমান আনে তাদের জন্য এ কুরআন সঠিক পথের দিশারী ও আরোগ্য (লাভের উপায়)। যারা ঈমান আনে না তাদের কানে আছে বধিরতা, আর এ কুরআন তাদের জন্য অন্ধত্ব। (যেন) বহু দূর থেকে তাদেরকে ডাকা হচ্ছে। [তাইসিরুল কুরআন]

কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করার উদ্দেশ্য হলো, মানুষ যেন তা অনুধাবন করতে পারে।

ইউসুফ, ১২:২
إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٢﴾
আমি তা অবতীর্ণ করেছি, আরবী ভাষার কুরআন, যাতে তোমরা ভালভাবে বুঝতে পার। [তাইসিরুল কুরআন]

আল্লাহ কুরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাযিল করেছেন।

আশ-শুআ'রা, ২৬:১৯৫
بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ ﴿١٩٥﴾
সুস্পষ্ট আরবী ভাষায়। [তাইসিরুল কুরআন]

আল্লাহ যদি এই কুরআন কোনো অনারবের উপর অবতীর্ণ করতেন।

আশ-শুআ'রা, ২৬:১৯৮
وَلَوْ نَزَّلْنَاهُ عَلَى بَعْضِ الْأَعْجَمِينَ ﴿١٩٨﴾
আমি যদি তা কোন অনারবের প্রতি অবতীর্ণ করতাম, [তাইসিরুল কুরআন]

আল্লাহ কুরআনকে নবী মুহাম্মাদ (ﷺ)-এর ভাষায় সহজ করে দিয়েছেন।

আদ-দুখান, ৪৪:৫৮
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ ﴿٥٨﴾
আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px