বিষয়ভিত্তিক কুরআন > কুরআন নাযিলের সূচনা
নবীন এর উপর নাযিল হওয়া সর্বপ্রথম ওহী
আল-আলাক, ৯৬:১ ⋮
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, [তাইসিরুল কুরআন]
আল-আলাক, ৯৬:২ ⋮
خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾
সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে। [তাইসিরুল কুরআন]
আল-আলাক, ৯৬:৩ ⋮
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾
পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। [তাইসিরুল কুরআন]
আল-আলাক, ৯৬:৪ ⋮
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ﴿٤﴾
যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, [তাইসিরুল কুরআন]
কুরআন নাযিল হয়েছে আরবি ভাষায়
আর-রাদ, ১৩:৩৭ ⋮
وَكَذَلِكَ أَنْزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَمَا جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا وَاقٍ ﴿٣٧﴾
এভাবে আমি একে বিধানরূপে নাযিল করেছি আরবী ভাষায়। তোমার কাছে জ্ঞান আসার পরেও তুমি যদি তাদের খাহেশের অনুসরণ কর, তবে আল্লাহর মোকাবালায় তোমার কোন অভিভাবক থাকবে না, থাকবে না কোন রক্ষাকারী। [তাইসিরুল কুরআন]
আল-আহকাফ, ৪৬:১২ ⋮
وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَى إِمَامًا وَرَحْمَةً وَهَذَا كِتَابٌ مُصَدِّقٌ لِسَانًا عَرَبِيًّا لِيُنْذِرَ الَّذِينَ ظَلَمُوا وَبُشْرَى لِلْمُحْسِنِينَ ﴿١٢﴾
অথচ ইতোপূর্বে মূসার কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমত স্বরূপ। আর (এখন অবতীর্ণ) এ কিতাব তার সমর্থক, আরবী ভাষায়, যালিমদেরকে সতর্ক করার জন্য আর সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেয়ার জন্য। [তাইসিরুল কুরআন]
আল্লাহ তাঁর আয়াতসমূহ নবী মুহাম্মাদ (ﷺ)-এর নিকট যথাযথভাবে তিলাওয়াত করেন।
আল-জাসিয়া, ৪৫:৬ ⋮
تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ فَبِأَيِ حَدِيثٍ بَعْدَ اللَّهِ وَآيَاتِهِ يُؤْمِنُونَ ﴿٦﴾
এগুলো হল আল্লাহর আয়াত যা সত্যতা সহকারে তোমার কাছে তিলাওয়াত করা হচ্ছে। কাজেই তারা আল্লাহ এবং তাঁর আয়াতের (উপর বিশ্বাস না করলে এর) পর আর কোন্ কথায় বিশ্বাস করবে? [তাইসিরুল কুরআন]
নিশ্চয়ই আল্লাহ কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন।
ইউসুফ, ১২:২ ⋮
إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٢﴾
আমি তা অবতীর্ণ করেছি, আরবী ভাষার কুরআন, যাতে তোমরা ভালভাবে বুঝতে পার। [তাইসিরুল কুরআন]