বিষয়ভিত্তিক কুরআন > কুরআন নিয়ে আগমনকারী ফেরেশতা

ফেরেশতাদের মধ্যে জিবরাঈল (আঃ) ওহী নিয়ে আসতেন

আল-বাকারা, ২:৯৭
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ ﴿٩٧﴾
বল, ‘যে ব্যক্তি জিবরাঈলের শত্রু হয়েছে, (সে রাগে মরে যাক) কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কুরআন পৌঁছিয়ে দিয়েছে, যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ঈমানদারদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ রয়েছে’। [তাইসিরুল কুরআন]

তার উপাধি হলো রূহুল আমীন

আশ-শুআ'রা, ২৬:১৯৩
نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ ﴿١٩٣﴾
বিশ্বস্ত আত্মা (জিবরাঈল) একে নিয়ে অবতরণ করেছে [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৯৪
عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ ﴿١٩٤﴾
তোমার অন্তরে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। [তাইসিরুল কুরআন]
আশ-শুআ'রা, ২৬:১৯২
وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ ﴿١٩٢﴾
অবশ্যই এ কুরআন জগতসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। [তাইসিরুল কুরআন]

তিনি অনেক শক্তিশালী

আন-নাজম, ৫৩:৫
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ﴿٥﴾
তাকে শিক্ষা দেয় শক্তিশালী, [তাইসিরুল কুরআন]
আন-নাজম, ৫৩:৬
ذُو مِرَّةٍ فَاسْتَوَى ﴿٦﴾
প্রজ্ঞার অধিকারী (জিবরাঈল) সে নিজ আকৃতিতে স্থির হয়ে ছিল, [তাইসিরুল কুরআন]

তিনি সম্মানিত ও আমানতদার

আত-তাকবীর, ৮১:১৯
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ﴿١٩﴾
এ কুরআন নিশ্চয়ই সম্মানিত রসূলের (অর্থাৎ জিবরাঈলের) আনীত বাণী। [তাইসিরুল কুরআন]
আত-তাকবীর, ৮১:২০
ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ ﴿٢٠﴾
যে শক্তিশালী, ‘আরশের মালিক (আল্লাহ)’র নিকট মর্যাদাশীল। [তাইসিরুল কুরআন]
আত-তাকবীর, ৮১:২১
مُطَاعٍ ثَمَّ أَمِينٍ ﴿٢١﴾
সেখানে মান্য ও বিশ্বস্ত। [তাইসিরুল কুরআন]

জিবরাঈল (আঃ) আল্লাহর অনুমতি ছাড়া ওহী নিয়ে আসতেন না

মারইয়াম, ১৯:৬৪
وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَلِكَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا ﴿٦٤﴾
(ফেরেশতাগণ বলে) ‘আমরা আপনার প্রতিপালকের হুকুম ছাড়া অবতরণ করি না, যা আমাদের সামনে আছে, আর যা আমাদের পেছনে আছে আর এ দু’য়ের মাঝে যা আছে তা তাঁরই, আপনার প্রতিপালক কক্ষনো ভুলে যান না। [তাইসিরুল কুরআন]
ফন্ট সাইজ
15px
17px