বিষয়ভিত্তিক কুরআন > কুরআন নাযিলের সময়
কুরআন নাযিল হয়েছে এক বরকতময় রাত্রিতে
আদ-দুখান, ৪৪:১ ⋮
حم ﴿١﴾
হা-মীম। [তাইসিরুল কুরআন]
আদ-দুখান, ৪৪:২ ⋮
وَالْكِتَابِ الْمُبِينِ ﴿٢﴾
সুস্পষ্ট কিতাবের কসম! [তাইসিরুল কুরআন]
আদ-দুখান, ৪৪:৩ ⋮
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ ﴿٣﴾
আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, (কেননা) আমি (মানুষকে) সতর্ককারী। [তাইসিরুল কুরআন]
এ রাতটি হচ্ছে লাইলাতুল কদর
আল-কাদর, ৯৭:১ ⋮
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾
আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি, [তাইসিরুল কুরআন]
আল-কাদর, ৯৭:২ ⋮
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾
তুমি কি জান ক্বাদরের রাত কী? [তাইসিরুল কুরআন]
আল-কাদর, ৯৭:৩ ⋮
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ﴿٣﴾
ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম, [তাইসিরুল কুরআন]
এ রাতটি রমাযান মাসে রয়েছে
আল-বাকারা, ২:১৮৫ ⋮
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿١٨٥﴾
রমাযান মাস- যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোযা পালন করে আর যে পীড়িত কিংবা সফরে আছে, সে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে, আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক তা চান না যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পার, আর তোমাদেরকে সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা কর, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পার। [তাইসিরুল কুরআন]
কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে
আল-জাসিয়া, ৪৫:২ ⋮
تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ ﴿٢﴾
এ কিতাব অবতীর্ণ হয়েছে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে। [তাইসিরুল কুরআন]
ইয়াসীন, ৩৬:৫ ⋮
تَنْزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ ﴿٥﴾
(এ কুরআন) মহাপরাক্রমশালী পরম করুণাময় (আল্লাহ) হতে অবতীর্ণ। [তাইসিরুল কুরআন]
গাফির, ৪০:২ ⋮
تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ ﴿٢﴾
এ কিতাব নাযিল হয়েছে মহা প্রতাপের অধিকারী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে। [তাইসিরুল কুরআন]
ত্ব-হা, ২০:৪ ⋮
تَنْزِيلًا مِمَّنْ خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَا ﴿٤﴾
যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তাঁর নিকট হতে তা নাযিল হয়েছে। [তাইসিরুল কুরআন]
হা-মীম আস-সাজদা, ৪১:২ ⋮
تَنْزِيلٌ مِنَ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿٢﴾
পরম দয়াময়, পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ। [তাইসিরুল কুরআন]